ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় সংসদ নির্বাচন : বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ যশোর সীমান্ত পথে ভারত থেকে আসছে অবৈধ অস্ত্রের চালান শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার নির্বাচন সামনে রেখে কালোটাকার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, তবে সাধারণ মানুষ কতটা প্রস্তুত? ভোগান্তির শঙ্কা। প্রচারণার শেষ দিনে পটিয়ায় জামায়াতের বড় শোডাউন পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি সিদ্ধিরগঞ্জে মান্নানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে মৎস্যজীবী দলের গনসংযোগ ও লিফলেট বিতরণ সিদ্ধিরগঞ্জে ধানের শীষের পক্ষে টিএইচ তোফা ও আনোয়ারের বিশাল শোডাউন ভয়কে পেছনে রেখে, সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান ভুল হলে ক্ষমা করবেন, দয়া করে আমাকে ভুলে যাবেন: বাণিজ্য উপদেষ্টা

শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

যশোরের শার্শা থানার কায়বা সীমান্ত থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি ও ৪০ বোতল ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বিজিবি সূত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৯ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১১টার দিকে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে কায়বা বিওপি’র একটি টহল দল কায়বা গ্রামস্থ দাদখালী নামক স্থানে পাকা রাস্তার পার্শ্বে গোপনীয়তার সাথে অবস্থান নেয়। এ সময় ভারত হতে ইছামতি নদী পার হয়ে কায়বা অভিমুখে একজন ব্যক্তিকে আসতে দেখে এবং টহল দলের নিকটবর্তী আসলে তাকে থামতে বলে। উক্ত ব্যক্তি না থেমে তার সাথে থাকা একটি ব্যাগ ফেলে দৌড়ে ইছামতি নদীতে ঝাঁপ দেয় এবং নদী সাঁতরে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশী করে একটি ৭.৬৫ এমএম পিস্তল (চায়না), একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি এবং ৪০ বোতল ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করে। যার সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে এক লাখ ২২ হাজার টাকা। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মামলা দায়েরের মাধ্যমে এগুলো শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অস্ত্রের প্রবেশ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। #

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংসদ নির্বাচন : বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ

শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

আপডেট সময় : ০৯:৩১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬