ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোর-১ আসনে জিতলেন জামায়াত প্রার্থী মাও. আজিজুর হাড্ডাহাড্ডি লড়াই শেষে চট্টগ্রাম-১৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের জসিম উদ্দিনের জয়, ব্যবধান ৩ হাজার ৭২৬ ভোট ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা সোনারগাঁয়ে লিফলেট গলায় ঝুলিয়ে কেন্দ্রে অবস্থান, এজেন্ট তালিকায় নেই ফখরুলের নাম ‎সিদ্ধিরগঞ্জে ভোটকেন্দ্রে ব্যালট খোলা নিয়ে উত্তেজনা যশোরে রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপারের ভোটকেন্দ্র পরিদর্শন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিচ্ছে অন্তর্বর্তী সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা যশোর শার্শা উপজেলায় নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি ড. মুহাম্মদ ইউনূস ভোট দিলেন, নতুন বাংলাদেশের আহ্বান ভোট দিতে কেন্দ্রে প্রধান নির্বাচন কমিশনার

হাড্ডাহাড্ডি লড়াই শেষে চট্টগ্রাম-১৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের জসিম উদ্দিনের জয়, ব্যবধান ৩ হাজার ৭২৬ ভোট

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

রিপোর্ট:মোরশেদুল আলম চট্টগ্রাম : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ পর্যন্ত বিজয়ের হাসি ফুটেছে ধানের শীষ প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনের মুখে। চূড়ান্ত ঘোষিত ফলাফলে তিনি পেয়েছেন ৭৫ হাজার ৯৫৩ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাতা প্রতীকের প্রার্থী ওমর ফারুক পেয়েছেন ৭২ হাজার ২২৭ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৩ হাজার ৭২৬। শুরু থেকেই কেন্দ্রভিত্তিক গণনায় কখনো এগিয়ে, কখনো পিছিয়ে পড়ায় আসনটিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের চিত্র স্পষ্ট হয়ে ওঠে। শেষ পর্যন্ত ব্যবধান তুলনামূলক কম থাকায় প্রতিদ্বন্দ্বিতা ছিল বেশ জমজমাট।

অন্যদিকে মোরগ প্রতীকের প্রার্থী মোঃ সোলাইমান পেয়েছেন ৬ হাজার ৮৮৯ ভোট এবং হাতপাখা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আব্দুল হাসিদ পেয়েছেন ৫৫৩ ভোট।এ আসনে মোট ১০০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ঘোষিত ফলাফলে দেখা গেছে, মোট গৃহীত ভোট ১ লাখ ৬০ হাজার ১৫৭, যা মোট ভোটারের প্রায় ৫১ দশমিক ৯৬ শতাংশ।

ভোট গণনার সময় প্রতিটি রাউন্ডেই সমর্থকদের মধ্যে উৎকণ্ঠা ছিল লক্ষণীয়। শেষ দিকে ব্যবধান কিছুটা বাড়লেও পুরো প্রক্রিয়া জুড়ে প্রতিদ্বন্দ্বিতা ছিল তীব্র। ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীর সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়, অন্যদিকে পরাজিত প্রার্থীর পক্ষ থেকেও ফল মেনে নেওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।

সব মিলিয়ে চট্টগ্রাম-১৪ আসনের নির্বাচন ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আলোচিত, যেখানে অল্প ব্যবধানেই নির্ধারিত হয়েছে নতুন সংসদ সদস্যের নাম।চূড়ান্ত ফলাফলের মাধ্যমে চট্টগ্রাম-১৪ আসনে নতুন সংসদ সদস্য হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন জসিম উদ্দিন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোর-১ আসনে জিতলেন জামায়াত প্রার্থী মাও. আজিজুর

হাড্ডাহাড্ডি লড়াই শেষে চট্টগ্রাম-১৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের জসিম উদ্দিনের জয়, ব্যবধান ৩ হাজার ৭২৬ ভোট

আপডেট সময় : ১২:১৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬