ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আজহারুল ইসলাম মান্নানের বিজয় ও খালোদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ৪নং ওয়ার্ড বিএনপির দোয়া  ভোটের লড়াই শেষে জয় শাহজাহান চৌধুরী ব্যবধান ১,৫৪৯ উখিয়া–টেকনাফে শান্তিপূর্ণ নির্বাচন পটিয়ায় বিএনপি’ কেন্দ্রীয় নেতা সৈয়দ  শাহাদাত আহমদ স্বপরিবার ভোট প্রদান নিখোঁজ ছাইদুরকে ফিরে পেতে আকুল আবেদন পরিবারের আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিসের কেন্দ্রীয় পরীক্ষায় দেশসেরা ৫ম স্থানে থাইংখালীর আফফান যশোরের ৬টি আসনের ৫টিতে জামায়াতের ভূমিধস বিজয় বিএনপির নিরঙ্কুশ বিজয়ে পটিয়ায় বিএনপি’র দোয়া মাহফিল অনুষ্ঠিত নাটোর-৩ আসনে সংসদ সদস্য নির্বাচিত বিএনপির আনু বিএনপির বিজয়ে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বিএনপির বিজয়ে চীনের অভিনন্দন ও শুভেচ্ছা

কক্সবাজার-৪ আসনে ধানের শীষের শাহ জাহান চৌধুরী জয়ী

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহ জাহান চৌধুরী। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ শেষে প্রাপ্ত ফলাফলে শাহ জাহান চৌধুরী বড় ব্যবধানে জয়লাভ করেছেন। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নুর আহমদ আনোয়ারী। নির্বাচনের শুরু থেকে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেলেও শেষ হাসি হাসলেন ধানের শীষের এই প্রার্থীই। কক্সবাজার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত চুড়ান্ত ফলাফল কক্সবাজার -৪ আসনের মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৭৫ হাজার ৬৮৮,এখানে পোস্টাল ভোট কেন্দ্র সহ মোট ভোট কেন্দ্র সংখ্যা ১১৬,(নুর আহমদ আনোয়ারী) দাঁড়ি পাল্লা প্রতীকে ১ লক্ষ ২২ হাজার ৩৩,(নুরুল হক) হাতপাখা – ৪৩৩৮,(শাহ জাহান চৌধুরী ) ধানের শীষ প্রতীক নিয়ে ১ লক্ষ ২৩৫৮২, (সাইফ উদ্দিন খালেদ) সিংহ -৩৭৯,মোট বৈধ ভোটার সংখ্যা ২ লক্ষ ৫০ হাজার ৩৩২ এবং বাতিল ৪৮৯৯,মোট পদত্ত ভোটার সংখ্যা ২ লক্ষ ৫০২৩১,হার ৬৭.৯৪%। সীমান্তবর্তী উখিয়া ও টেকনাফ উপজেলা নিয়ে গঠিত এই আসনটি বরাবরই রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট সূত্রমতে, এবারের নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কোনো ধরনের বড় অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। জয়ের খবর নিশ্চিত হওয়ার পর শাহ জাহান চৌধুরীর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তিনি এই বিজয় উখিয়া-টেকনাফের সর্বস্তরের জনগণের প্রতি উৎসর্গ করেছেন। নির্বাচিত হওয়ার পর তিনি এলাকায়: জনগণের জীবনমান উন্নয়ন এবংনির্বাচনী প্রতিশ্রুতি যথাযথভাবে পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। এদিকে, নির্বাচনে পরাজিত হয়েও উদারতা দেখিয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নুর আহমদ আনোয়ারী। তিনি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন এবং বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন। একইসঙ্গে তিনি ভবিষ্যতে এলাকার যেকোনো সংকটে এবং জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আজহারুল ইসলাম মান্নানের বিজয় ও খালোদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ৪নং ওয়ার্ড বিএনপির দোয়া 

কক্সবাজার-৪ আসনে ধানের শীষের শাহ জাহান চৌধুরী জয়ী

আপডেট সময় : ০১:১৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬