ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আজহারুল ইসলাম মান্নানের বিজয় ও খালোদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ৪নং ওয়ার্ড বিএনপির দোয়া  ভোটের লড়াই শেষে জয় শাহজাহান চৌধুরী ব্যবধান ১,৫৪৯ উখিয়া–টেকনাফে শান্তিপূর্ণ নির্বাচন পটিয়ায় বিএনপি’ কেন্দ্রীয় নেতা সৈয়দ  শাহাদাত আহমদ স্বপরিবার ভোট প্রদান নিখোঁজ ছাইদুরকে ফিরে পেতে আকুল আবেদন পরিবারের আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিসের কেন্দ্রীয় পরীক্ষায় দেশসেরা ৫ম স্থানে থাইংখালীর আফফান যশোরের ৬টি আসনের ৫টিতে জামায়াতের ভূমিধস বিজয় বিএনপির নিরঙ্কুশ বিজয়ে পটিয়ায় বিএনপি’র দোয়া মাহফিল অনুষ্ঠিত নাটোর-৩ আসনে সংসদ সদস্য নির্বাচিত বিএনপির আনু বিএনপির বিজয়ে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বিএনপির বিজয়ে চীনের অভিনন্দন ও শুভেচ্ছা

নাটোর-৩ আসনে সংসদ সদস্য নির্বাচিত বিএনপির আনু

নাটোর-৩ (সিংড়া) আসন থেকে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির মো. আনোয়ারুল ইসলাম আনু। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচন পর বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়। নব-নির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সিংড়া উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও নাটোর জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ। বিএনপি প্রার্থী আনোয়ারুল ইসলাম আনু মোট ভোট পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ১৭০ ভোট। এ আসনে স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদ (ঘোড়া মার্কা) ৬৬ হাজার ১৯১ ভোট। শাপলা কলি নিয়ে এনসিপির জার্জিস কাদির বাবু পেয়েছেন ২০ হাজার ২৬৭ ভোট, হাতপাখার মাওলানা খলিলুর রহমান পেয়েছেন ১৯০১৯ ভোট, জাতীয় পার্টির আশীক ইকবাল পেয়েছেন ২০৯৫ ভোট এবং ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন পেয়েছেন ৩৬৬ ভোট। এ আসনে “হ্যাঁ” ভোট পড়েছে ১ লাখ ৫৩ হাজার ৯৮৪ ও “না” ভোট পড়েছে ৪৯ হাজার ৪৩৫। উল্লেখ্য, এ আসনে মোট ভোটার ছিলো ৩ লাখ ২৬ হাজার ৮৭২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৪ হাজার ৮৮ জন, আর নারী ভোটার ১ লাখ ৬২ হাজার ৭৮১ জন ও হিজরা ৩ জন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আজহারুল ইসলাম মান্নানের বিজয় ও খালোদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ৪নং ওয়ার্ড বিএনপির দোয়া 

নাটোর-৩ আসনে সংসদ সদস্য নির্বাচিত বিএনপির আনু

আপডেট সময় : ০৩:১১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬