মো:হুমায়ুন কবির,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার আতকাপাড়া (শামুকজানি) গ্রামের বাসিন্দা মোঃ ছাইদুর মিয়া গত ১১ জানুয়ারি ২০২৬, রোববার সকাল ১০টার পর থেকে নিখোঁজ রয়েছেন। আজ ১৩ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
পরিবার সূত্রে জানা যায়, ছাইদুর মিয়া তার শাশুড়ি ছালেমা খাতুনের কাছ থেকে ৫ হাজার টাকা নিয়ে ঢাকায় নিজ কর্মস্থলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান না পেয়ে পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে।
নিখোঁজ ছাইদুরের পিতা মৃত জবান হোসেন ও মাতা সুলতানা খাতুন। গ্রামের বাড়ি আতকাপাড়া (শামুকজানি), উপজেলা তাড়াইল, জেলা কিশোরগঞ্জ। এ ঘটনায় তাড়াইল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে (জিডি নং–৪৪৮)।তাড়াইল থানার অফিসার ইনচার্জ জানান, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে পুলিশ কাজ করছে। তাকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ছাইদুরের স্ত্রী নাছিমা খাতুন বলেন, “আমাদের মধ্যে কোনো পারিবারিক বিরোধ বা মনোমালিন্য ছিল না। আমরা দুই মেয়ে সন্তানকে নিয়ে স্বাভাবিক জীবনযাপন করছিলাম। দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় খোঁজ করেও কোনো সন্ধান না পেয়ে আমি হতাশ হয়ে পড়েছি। আমি আমার স্বামীকে ফিরে পেতে চাই। কেউ তার সন্ধান পেলে অনুগ্রহ করে আমাদের জানান।
নিখোঁজের সময় তার পরনে ছিল নীল-হলুদ শার্ট ও লুঙ্গি। গায়ের রং ফর্সা। সঙ্গে থাকা মোবাইল নম্বর ০১৮৭৩-২৭৮৫৩৫ বর্তমানে বন্ধ পাওয়া যাচ্ছে।নাছিমা খাতুন তাড়াইল উপজেলা প্রশাসন ও দেশবাসীর কাছে তার স্বামীকে খুঁজে পেতে সহযোগিতা কামনা করেছেন। যোগাযোগ: ০১৯৭০-১৬৩০১০ ০১৮৭৩-২৭৮৫৩৫।
সংবাদ শিরোনাম ::
নিখোঁজ ছাইদুরকে ফিরে পেতে আকুল আবেদন পরিবারের
-
প্রতিনিধির নাম - আপডেট সময় : ০৭:৫৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
- ৫৮ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















