ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বিপুল ভোটে বিজয়ী হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় নাসিক ৪নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেনের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ মাগরিব সিদ্ধিরগঞ্জের নাসিক ৪নং ওয়ার্ড বাগানবাড়ীতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ন-আহাবায়ক ও নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি টিএইচ তোফা, মো. ইমাম হাছান বাদল, বিএনপি নেতা কবির হোসেন, নাসিক ৫নং ওয়ার্ড বিএনপি নেতা মো. সিরাজুল ইসলাম, মাহানগর যুবদল নেতা মাহাবুব হোসেন,মো. মাসুদ খান, নাসিক ৪নং ওয়ার্ড কৃষক দলের নেতা মো. মিলন, মো. মহিউদ্দিন, মো. রাজু, মো. আপু, হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা মো. সাদেক, যুবদল নেতা মো. হেলাল, ছাত্রদল নেতা জামাল প্রমূখ। দোয়া ও মোনাজাতে বাংলাদেশের আধুনিক রূপকার, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আমাদের আপসহীন নেত্রী, গণতন্ত্রের মা দেশনেত্রী খালেদা জিয়া এর রূহের মাগফিরাত কামনা। সেই সাথে দেশনায়ক তারেক রহমান এর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি।
এস কে মাসুদ রানা (আলোকিত কাগজ প্রতিবেদক) 






















