ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় আজ হযরত মকবুল শাহ্ (রাহ.) এর ৮২ তম বার্ষিক ওরশ শরীফ কোনো অন্যায় বরদাশত করা হবে না : তারেক রহমান দেশের স্বার্থে আমরা সবাই এক: তারেক রহমান টেকনাফে অপহৃত কিশোর উদ্ধার, মানবপাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার দেশের সর্বোচ্চ পৌনে ২লক্ষ ভোটের ব্যবধানে রাজবাড়ী-২ আসনে বিএনপির প্রার্থী হারুনের নিরষ্কুশ বিজয় যশোর নাভারন-ভোমরা(সাতক্ষীরা) রেলপথ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতির নতুন গতি সংসদ নির্বাচনে জামানত টিকলো না যশোরের ২৪ প্রার্থীর তারেক রহমানকে অভিনন্দন জানালেন কমনওয়েলথ মহাসচিব আজ পহেলা ফাল্গুন বসন্ত আর ভালোবাসা রাঙাবে প্রাণ-প্রকৃতি ১৭ ফেব্রুয়ারির মধ্যে সবার শপথ সম্পন্ন হবে : প্রেস সচিব

টেকনাফে অপহৃত কিশোর উদ্ধার, মানবপাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অপহৃত এক কিশোরকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মানবপাচার চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে অপহরণে ব্যবহৃত একটি ইজি বাইক। পুলিশ জানায়, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে টেকনাফ মডেল থানা। এসআই (নিঃ) মো. মোরশেদ আলমের নেতৃত্বে টেকনাফ সদর ইউনিয়নের দরগাহছড়া এলাকায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে জুবায়ের (১৭) নামে এক কিশোরকে উদ্ধার করা হয়। তিনি হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকার বাসিন্দা।গ্রেপ্তাররা হলেন—নুরুল ইসলাম (৫০), আব্দুল্লাহ (২৫), ছিদ্দিক আহমদ (৫৪) ও হামিদ উল্লাহ (১৯)। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা সংঘবদ্ধ অপহরণ ও মানবপাচার চক্রের সক্রিয় সদস্য। এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগ পাওয়ার পরপরই আমরা অভিযান পরিচালনা করি। অপহৃত কিশোরকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। মানবপাচার ও অপহরণ চক্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”তিনি আরও জানান, অপহরণে ব্যবহৃত একটি ইজি বাইক জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় আজ হযরত মকবুল শাহ্ (রাহ.) এর ৮২ তম বার্ষিক ওরশ শরীফ

টেকনাফে অপহৃত কিশোর উদ্ধার, মানবপাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:১৭:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬