ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেকনাফে প্রাইভেটকারে ৬ হাজার ইয়াবা উদ্ধার চালক আটক বিয়ের প্রলোভনেশারীরিক সম্পর্ক ও পর্নোগ্রাফির মামলায় চার্জশিট বোয়ালখালীতে হয়রত বু-আলী কালন্দর শাহ (রহ:) বার্ষিক ওরশ ১৮ ফেব্রুয়ারী টেকনাফে ২ কোটি ৫০ লাখ টাকার ইয়াবাসহ আটক ২ রংপুর ৩, ৪ ও ৬ আসনের পরাজিত বিএনপির প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ডিসি অফিস ঘেরাও ভোট গননার দাবিতে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি: পরিবেশ উপদেষ্টা নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে : প্রেসসচিব রমজান উপলক্ষে প্রধান উপদেষ্টার ‍শুভেচ্ছা বিএনপির ইচ্ছাতেই সংসদ প্রাঙ্গণে শপথ: আসিফ নজরুল ফতুল্লায় দেশীয় অস্ত্র ও লুটের স্বর্ণ ও নগদ টাকা সহ ডাকাত চক্রের ২ সদস্য গ্রেপ্তার

টেকনাফে ২ কোটি ৫০ লাখ টাকার ইয়াবাসহ আটক ২

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রোববার (১৫ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন নয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে একটি সন্দেহভাজন কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা। এ সময় বোটে থাকা দুই মাদক পাচারকারীকে আটক করা হয়। বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জব্দকৃত ইয়াবা ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদক পাচার রোধে উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় কোস্ট গার্ডের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

টেকনাফে প্রাইভেটকারে ৬ হাজার ইয়াবা উদ্ধার চালক আটক

টেকনাফে ২ কোটি ৫০ লাখ টাকার ইয়াবাসহ আটক ২

আপডেট সময় : ১০:৪০:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬