ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিজ কার্যালয়ে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকায় নির্বাচন প্রশংসিত: স্বরাষ্ট্র উপদেষ্টা ভালো মন্দ মিলিয়ে দায়িত্বের দেড় বছর শেষ হলো: পররাষ্ট্র উপদেষ্টা টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ১৫ জন উদ্ধার বরুড়ায় আলো পাঠাগার কর্তৃক ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনে নারীর মরদেহ, সেপটিক ট্যাংক থেকে উদ্ধার মন্ত্রীদের জন্য ধানমন্ডিসহ কয়েকটি এলাকায় ৩৭টি বাসা প্রস্তুত: গণপূর্ত উপদেষ্টা শপথ অনুষ্ঠানে থাকছেন ১২শ দেশি-বিদেশি অতিথি টেকনাফে প্রাইভেটকারে ৬ হাজার ইয়াবা উদ্ধার চালক আটক বিয়ের প্রলোভনেশারীরিক সম্পর্ক ও পর্নোগ্রাফির মামলায় চার্জশিট

সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনে নারীর মরদেহ, সেপটিক ট্যাংক থেকে উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৫:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

‎গত রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত প্রায় ১০টার দিকে মিজমিজি সাহেবপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। কয়েকদিন ধরে নির্মাণাধীন একতলা ভবনের আশপাশে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে বিষয়টি নিশ্চিত হতে এলাকাবাসী ভবনের ভেতরে প্রবেশ করলে ঢাকনাবিহীন সেপটিক ট্যাংকের ভেতর একটি মরদেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে তারা পুলিশকে খবর দেন।

‎খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করে। এ সময় কৌতূহলী শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। উদ্ধারকালে নিহতের পরনে কালো রঙের বোরকা ছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দীর্ঘসময় পানিতে নিমজ্জিত থাকায় মরদেহে পচন ধরেছে, ফলে তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

‎এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারীক বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে দুর্বৃত্তরা ওই নারীকে হত্যা করে মরদেহটি সেপটিক ট্যাংকে ফেলে রেখে যায়। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে এবং আশপাশের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

‎তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও সিআইডির বিশেষজ্ঞ দল ফিঙ্গারপ্রিন্টসহ বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নিজ কার্যালয়ে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা

সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনে নারীর মরদেহ, সেপটিক ট্যাংক থেকে উদ্ধার

আপডেট সময় : ০৪:২৫:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬