ঢাকা ০২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন: নেতৃত্বে ফারুক ও আল আমিন সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডে মাদক-সন্ত্রাস-চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন ইকবাল হোসেন (দলিল লেখক) সিদ্ধিরগঞ্জে পুলিশের চিরনি অভিযান, হেরোইনসহ ৭ আসামী গ্রেফতার জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী স্ত্রীকে নৃশংসভাবে হত্যা: স্বামী গ্রেফতার, রহস্য উদঘাটন পটিয়ায় রেলওয়ের কাঁচাবাজার দখলের অভিযোগ: ইউএনওর সরেজমিন পরিদর্শন, উভয় পক্ষের বক্তব্য গ্রহণ মতলব উত্তরে ঘনিয়ারপাড়ে জমজমাট বৈশাখী মেলা  অটোমেটেড ভূমি সেবা সিস্টেম মাধ্যমে সাধারণ মানুষ দ্রুত ও স্বচ্ছ সেবা পাবে:শরফ উদ্দিন আহমদ চৌধুরী টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ২২ হাজার ইয়াবাসহ আটক ২

রমজানে বাজার নিয়ন্ত্রণে কেরানীহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ২১৮ বার পড়া হয়েছে

মোরশেদুল আলম: চট্টগ্রামের সাতকানিয়া কেরানীহাট কাঁচা বাজারে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে আজ। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ১০টি প্রতিষ্ঠান ও দোকানকে মোট ৫১ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাজারে দোকানের মালামাল রাস্তার ওপর রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, মূল্য তালিকা সংরক্ষণ না করা এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে খাদ্যপণ্য বিক্রির অভিযোগে এসব জরিমানা করা হয়।

অভিযানকালে মাংসের দোকানগুলোতে সর্বনিম্ন ১০০ গ্রাম করে মাংস বিক্রি নিশ্চিত করতে মূল্য তালিকা টাঙানোর নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সবজি দোকানগুলোতেও দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন নিশ্চিত করা হয়, যাতে ক্রেতারা সহজেই পণ্যের দাম জানতে পারেন।

অভিযান পরিচালনা করেন খোন্দকার মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সাতকানিয়া। তিনি জানান, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল ও সহনীয় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বাজারে শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে ব্যবসায়ীদের আইন মেনে চলার আহ্বানও জানান তিনি।

উপজেলা প্রশাসনের এই উদ্যোগে সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানান। বাজারে নিয়মিত তদারকি অব্যাহত থাকলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে বলে প্রত্যাশা সকলের।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন: নেতৃত্বে ফারুক ও আল আমিন

রমজানে বাজার নিয়ন্ত্রণে কেরানীহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময় : ১২:২১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬