ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রংপুর নগরীতে ঘি কারখানায় অভিযান চালিয়ে নকল ঘি উদ্ধার এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল আদালত ঢালাও শুল্ক ‘অবৈধ’ ঘোষণার পর আবার ১০ শতাংশ শুল্ক ঘোষণা ট্রাম্পের সমঝোতার নামে চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার অভিযোগ: জামায়াতের তীব্র প্রতিবাদ পটিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে তারেক রহমান রাজনৈতিক গবেষণা কেন্দ্র বর্তমান শিক্ষাব্যবস্থা বেকার বাড়াচ্ছে: শিক্ষামন্ত্রী সংসদে বসামাত্রই ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর হবে: পানিসম্পদ মন্ত্রী মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি হাইকোর্টের নির্দেশেও থামেনি যশোরের শার্শার ২০ অবৈধ ইটভাটা বরুড়ায় মহান জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

 ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানান নাজির মো:কামরুল ইসলাম

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৬:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন বাংলাদেশ সরকারি কার্যকরী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটি ও বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মোঃ কামরুল ইসলাম।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের জেলা প্রশাসকের নাজির মোঃকামরুল ইসলাম সহ জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীদের নিয়ে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এ সময় ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে নাজির মোঃ কামরুল ইসলাম বলেন,১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মদানকারী শহীদদের স্মরণে প্রতিবছর ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস হিসেবে পালিত হয়।বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠার সেই সংগ্রাম বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে চিরস্মরণীয় হয়ে আছে।ভাষা শহীদদের আত্মত্যাগের ধারাবাহিকতায় পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামের বীজ রোপিত হয়।আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর গুলিবর্ষণে সালাম, বরকত, রফিক, জব্বারসহ অনেকে শহীদ হন। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয় বাংলার ভাষা-অধিকার।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রংপুর নগরীতে ঘি কারখানায় অভিযান চালিয়ে নকল ঘি উদ্ধার

 ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানান নাজির মো:কামরুল ইসলাম

আপডেট সময় : ০১:২৬:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬