মোঃ আমিনুল ইসলাম: মহান জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে কুমিল্লার বরুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বরুড়া উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন (এমপি)। তিনি শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ, বরুড়া থানা অফিসার ইনচার্জ আজহারুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
প্রতিনিধির নাম 



















