ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রংপুর নগরীতে ঘি কারখানায় অভিযান চালিয়ে নকল ঘি উদ্ধার এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল আদালত ঢালাও শুল্ক ‘অবৈধ’ ঘোষণার পর আবার ১০ শতাংশ শুল্ক ঘোষণা ট্রাম্পের সমঝোতার নামে চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার অভিযোগ: জামায়াতের তীব্র প্রতিবাদ পটিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে তারেক রহমান রাজনৈতিক গবেষণা কেন্দ্র বর্তমান শিক্ষাব্যবস্থা বেকার বাড়াচ্ছে: শিক্ষামন্ত্রী সংসদে বসামাত্রই ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর হবে: পানিসম্পদ মন্ত্রী মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি হাইকোর্টের নির্দেশেও থামেনি যশোরের শার্শার ২০ অবৈধ ইটভাটা বরুড়ায় মহান জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

বর্তমান শিক্ষাব্যবস্থা বেকার বাড়াচ্ছে: শিক্ষামন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:শিক্ষা বেকারত্ব কমানোর জন্য হলেও, বর্তমান শিক্ষাব্যবস্থা বেকার বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকার প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে (পিটিআই) এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রাথমিক শিক্ষায় পাঠদান পদ্ধতি আরও যুক্তিযুক্ত করতে হবে। শিশুদের হাতে-কলমে শিক্ষার ওপর দিতে হবে গুরুত্ব। যে শিক্ষা ব্যবস্থা বেকারত্ব বাড়ায় তা বাদ দিয়ে কার্যকরী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। বাংলা ভাষাকে সব জায়গায় গুরুত্ব দিতে হবে। বিশ্ব দরবারে করতে হবে প্রতিষ্ঠিত।

এসময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষা ঠিকমত দিতে না পারলে দেশ গঠন সম্ভব নয়। বিশ্বমানের শিক্ষা সারাদেশে ধারাবাহিকভাবে চালু করতে হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যতগুলো দপ্তর রয়েছে, সবগুলো দুর্নীতিমুক্ত দেখতে চান বলেও জানান মন্ত্রণালয়ের দায়িত্বে আসা সরকারের এই দুই প্রতিনিধি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রংপুর নগরীতে ঘি কারখানায় অভিযান চালিয়ে নকল ঘি উদ্ধার

বর্তমান শিক্ষাব্যবস্থা বেকার বাড়াচ্ছে: শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ০৫:৩৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬