ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈষম্যবিরোধী বিস্ফোরক মামলায় সিদ্ধিরগঞ্জ ওলামা লীগ সভাপতি গ্রেপ্তার বেগমগঞ্জে রিকশা চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই বরুড়ায় রোজাদারদের সম্মানে ওরাই আপনজন সামাজিক সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোরে গোডাউনে লুকানো ছিল ৭৭টি আমেরিকান মোটরসাইকেল, সিলগালা রোজায় বেনাপোলে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, ক্রেতাদের ক্ষোভ : মাঠে ভ্রাম্যমান আদালত নোয়াখালীর বেগমগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই পটিয়ায় ইসলামী ফন্টের উদ্যােগে মাতৃভাষা ও শহীদ দিবসের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমতলীতে গ্যাসের জন্য হাহাকার ৭টি কোম্পানির গ্যাস সরবরাহ বন্ধ প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ মার্চে বসতে পারে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন

যশোরে গোডাউনে লুকানো ছিল ৭৭টি আমেরিকান মোটরসাইকেল, সিলগালা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪২:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর প্রতিনিধি: যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের একটি গোডাউন থেকে ৭৭টি নতুন আমেরিকান মোটরসাইকেলের সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাইব হাসান আকন্দের নেতৃত্বে একটি টিম সেখানে অভিযান চালায়। এসময় মোটরসাইকেলগুলোর বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গোডাউনটি সিলগালা করা হয়।

অভিযানে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি (তদন্ত) সুজন কুমারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঘটনাটি ঘটেছে যশোর শহরের ঘোপ নোয়াপাড়া রোডের ৩ নম্বর ওয়ার্ডের ২৪২ নম্বর বাড়িতে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সূত্র জানায়, কয়েকদিন আগে একই গোডাউনে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছিল। সেসময় তিন দিনের সময় নেওয়া হয়। সর্বশেষ রোববার ফের অভিযান চালানো হলে দেখা যায়, গোডাউনে আমেরিকান ইউএন কোম্পানির মোট ৭৭টি সম্পূর্ণ নতুন মোটরসাইকেল রাখা রয়েছে। তবে গোডাউন মালিক হাফিজুর রহমান শিলু মোটরসাইকেলগুলোর রেজিস্ট্রেশন, আমদানি সংক্রান্ত অনুমোদন বা অন্য কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

এদিকে মোটরসাইকেলগুলোর মালিক হিসেবে পরিচিত আবু সাঈদ সাবু অসুস্থতার কথা বলে ঘটনাস্থলে আসেননি। পরে তিনি ১০ দিনের সময় প্রার্থনা করেন। পরিস্থিতি বিবেচনায় ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে গোডাউনটি সিলগালা করার নির্দেশ দেন এবং মোটরসাইকেলগুলো জব্দ অবস্থায় সেখানেই রাখার সিদ্ধান্ত দেন। একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়, নির্ধারিত সময়ের মধ্যে বৈধ কাগজপত্র দাখিল করতে ব্যর্থ হলে উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো সরকারের হেফাজতে নেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বৈষম্যবিরোধী বিস্ফোরক মামলায় সিদ্ধিরগঞ্জ ওলামা লীগ সভাপতি গ্রেপ্তার

যশোরে গোডাউনে লুকানো ছিল ৭৭টি আমেরিকান মোটরসাইকেল, সিলগালা

আপডেট সময় : ০৮:৪২:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬