মোঃ আমিনুল ইসলাম: কুমিল্লার বরুড়া উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধার সন্তানসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ ২২ ফেব্রুয়ারি রবিবার পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— পয়ালগাছা বাজারের ব্যবসায়ী ও বীর মুক্তিযোদ্ধা মৃত ইলিয়াস মজুমদারের সন্তান মাঈনুল ইসলাম, বটতলী বাজারের সেলুন ব্যবসায়ী গোলাম রহমান সুজন এবং আড্ডা ইউনিয়নের পিলগিরী গ্রামের আওয়ামী লীগ সমর্থক তানভীর শাহজী।
স্থানীয়রা জানান, ২১ ফেব্রুয়ারি সকালে পয়ালগাছার বটতলী সম্মুখসারী যুদ্ধে একাত্তরের রণাঙ্গনের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান মাঈনুল ও সুজন।
অন্যদিকে, তানভীর শাহজী শ্রদ্ধা নিবেদন করেন পিলগিরী হাজী আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে। শ্রদ্ধা নিবেদনের এই ঘটনাকে কেন্দ্র করে আজ রবিবার সকালে পুলিশ তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের পরিবারের দাবি, তাদের বিরুদ্ধে আগে কোনো মামলা ছিল না। বিশেষ করে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তানকে জাতীয় দিবসে শ্রদ্ধা জানানোর পর গ্রেফতার করায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
প্রতিনিধির নাম 



















