ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুলিশের কাজে হস্তক্ষেপ নয়, জবাবদিহিতা নিশ্চিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দারের পদত্যাগপত্র গ্রহণ যশোরের শার্শা সীমান্তে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম ও কক্সবাজারে  প্রায় কোটি টাকার ইয়াবা জব্দ আটক ১ যশোর বড় বাজারে দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা দেশসেরা যশোর কালেক্টরেট স্কুলের ৩ শিক্ষার্থী টেকনাফ হ্নীলা বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মনিটরিং ও অভিযান আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন যশোরে ২৬ ফসলের ১২৯ জাতের উচ্চ ফলনশীল সবজির ক্রপশো বেনাপোল সীমান্তের শূন্যরেখায় এবারও বসেনি দু’বাংলার একুশের মিলনমেলা

সব বাহিনীর প্রধানদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর উচ্চ পর্যায়ের বৈঠকে শুরু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৮:২৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর মন্ত্রণালয়ের আওতাধীন সব অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসেছেন নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, নতুন মন্ত্রীর সঙ্গে এটি প্রথম আনুষ্ঠানিক বৈঠক হওয়ায় শুরুতে পরিচিতি পর্ব থাকবে। একই সঙ্গে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচন–পরবর্তী নিরাপত্তা ব্যবস্থাপনা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও কূটনৈতিক জোনের সুরক্ষা জোরদার, জঙ্গিবাদ ও উগ্রবাদ দমন কার্যক্রম এবং মাদক ও চোরাচালানবিরোধী অভিযান নিয়ে আলোচনা হতে পারে।

এছাড়া বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানো, গোয়েন্দা তৎপরতা জোরদার, প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা শক্তিশালী করা এবং কারাগার ব্যবস্থাপনার সাম্প্রতিক অবস্থা নিয়েও দিকনির্দেশনা আসতে পারে বলে জানা গেছে।

বৈঠকে মাঠ পর্যায়ে পেশাদারত্ব ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেয়া হতে পারে। বৈঠক শেষে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য বা ব্রিফিং দেয়া হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উচ্চ পর্যায়ের এ বৈঠকে আইজিপি বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এসবি প্রধান মো. গোলাম রসুল, র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (ভারপ্রাপ্ত সচিব) দেলোয়ার হোসেন, সিআইডি প্রধান ছিবগাত উল্লাহ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার, এনটিএমসির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ওসমান সরোয়ার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক আনসার উদ্দিন খান পাঠান উপস্থিত রয়েছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পুলিশের কাজে হস্তক্ষেপ নয়, জবাবদিহিতা নিশ্চিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সব বাহিনীর প্রধানদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর উচ্চ পর্যায়ের বৈঠকে শুরু

আপডেট সময় : ০২:৪৮:২৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬