ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুলিশের কাজে হস্তক্ষেপ নয়, জবাবদিহিতা নিশ্চিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দারের পদত্যাগপত্র গ্রহণ যশোরের শার্শা সীমান্তে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম ও কক্সবাজারে  প্রায় কোটি টাকার ইয়াবা জব্দ আটক ১ যশোর বড় বাজারে দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা দেশসেরা যশোর কালেক্টরেট স্কুলের ৩ শিক্ষার্থী টেকনাফ হ্নীলা বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মনিটরিং ও অভিযান আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন যশোরে ২৬ ফসলের ১২৯ জাতের উচ্চ ফলনশীল সবজির ক্রপশো বেনাপোল সীমান্তের শূন্যরেখায় এবারও বসেনি দু’বাংলার একুশের মিলনমেলা

যশোর বড় বাজারে দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর প্রতিনিধি: যশোর বড় বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। আজ সোমবার দুপুরে এই অভিযানে দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন কৃষি বিপণন অধিদপ্তর যশোরের কর্মকর্তা কিশোর কুমার এবং খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা আব্দুর রহমান জেলা ক্যাব সদস্য আব্দুর রাকিব সরদার অপু। অভিযানে র‌্যাব এর সদস্যরাও সহযোগিতা করেন। অভিযানকালে বড় বাজারের ‘আরজি’ দোকানে অনিয়মের প্রমাণ পাওয়া যায়। দোকানটির স্বত্বাধিকারী অশোক কুমারের বিরুদ্ধে খাদ্যদ্রব্যের প্যাকেটে উৎপাদনকারী দেশের স্থলে ‘ঢাকা, বাংলাদেশ’ লেখা থাকা এবং দোকানের সামনে মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া হাটখোলা রোডে শিভ স্টোরে চিপসে রং মেশানোর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিন বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে সতর্কতামূলক অভিযান পরিচালনা করা হয়। এ সময় ব্যবসায়ীদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং প্রতিটি পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পুলিশের কাজে হস্তক্ষেপ নয়, জবাবদিহিতা নিশ্চিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

যশোর বড় বাজারে দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১০:১৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬