ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুলিশের কাজে হস্তক্ষেপ নয়, জবাবদিহিতা নিশ্চিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দারের পদত্যাগপত্র গ্রহণ যশোরের শার্শা সীমান্তে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম ও কক্সবাজারে  প্রায় কোটি টাকার ইয়াবা জব্দ আটক ১ যশোর বড় বাজারে দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা দেশসেরা যশোর কালেক্টরেট স্কুলের ৩ শিক্ষার্থী টেকনাফ হ্নীলা বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মনিটরিং ও অভিযান আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন যশোরে ২৬ ফসলের ১২৯ জাতের উচ্চ ফলনশীল সবজির ক্রপশো বেনাপোল সীমান্তের শূন্যরেখায় এবারও বসেনি দু’বাংলার একুশের মিলনমেলা

চট্টগ্রাম ও কক্সবাজারে  প্রায় কোটি টাকার ইয়াবা জব্দ আটক ১

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: চট্টগ্রাম ও কক্সবাজারে পৃথক দুই অভিযানে প্রায় ১ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ১২টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কক্সবাজারের টেকনাফ থানার জিরো পয়েন্ট মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি সন্দেহজনক সিএনজিকে থামার সংকেত দিলে চালক সিএনজিটি ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা প্রায় ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।

অন্যদিকে একই দিন রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন সাংগু চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়ন সংলগ্ন এলাকায় আরেকটি অভিযান চালায়। এ সময় সন্দেহজনক এক ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ৮৫ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৩ হাজার টাকা।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন,
“মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পুলিশের কাজে হস্তক্ষেপ নয়, জবাবদিহিতা নিশ্চিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম ও কক্সবাজারে  প্রায় কোটি টাকার ইয়াবা জব্দ আটক ১

আপডেট সময় : ১০:১৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬