ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুলিশের কাজে হস্তক্ষেপ নয়, জবাবদিহিতা নিশ্চিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দারের পদত্যাগপত্র গ্রহণ যশোরের শার্শা সীমান্তে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম ও কক্সবাজারে  প্রায় কোটি টাকার ইয়াবা জব্দ আটক ১ যশোর বড় বাজারে দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা দেশসেরা যশোর কালেক্টরেট স্কুলের ৩ শিক্ষার্থী টেকনাফ হ্নীলা বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মনিটরিং ও অভিযান আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন যশোরে ২৬ ফসলের ১২৯ জাতের উচ্চ ফলনশীল সবজির ক্রপশো বেনাপোল সীমান্তের শূন্যরেখায় এবারও বসেনি দু’বাংলার একুশের মিলনমেলা

যশোরের শার্শা সীমান্তে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর প্রতিনিধিঃ যশোর জেলার শার্শা উপজেলার সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫৯৩ পিস ভারতীয় ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২১ বিজিবি)। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ শার্শার কায়বা বিওপির একটি চৌকস আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।

​বিজিবি সূত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে কায়বা বিওপির সদস্যরা জানতে পারেন যে, ভারত থেকে মাদকের একটি বড় চালান নিয়ে এক ব্যক্তি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবির টহল দল সীমান্তের কৌশলগত স্থানে অবস্থান গ্রহণ করে।

সন্দেহভাজন ওই নারী সীমান্ত এলাকা দিয়ে যাওয়ার সময় বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। পরে তাকে তল্লাশি চালিয়ে শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৫৯৩ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবি জানায়, আসামী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

​খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক,লে.কর্ণেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। জনস্বার্থে এবং সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলে তিনি উল্লেখ করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পুলিশের কাজে হস্তক্ষেপ নয়, জবাবদিহিতা নিশ্চিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

যশোরের শার্শা সীমান্তে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ১০:১৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬