ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৫টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর একটি দল টেকনাফ থানার জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং এ ঘটনায় জড়িত এক মাদক পাচারকারীকে আটক করা হয়।
আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা ইয়াবা ও পাচার কাজে ব্যবহৃত বোট জব্দ করা হয়েছে। কোস্ট গার্ড জানায়, জব্দকৃত আলামত ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন,সীমান্তবর্তীএলাকায় মাদক পাচার প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধির নাম 





















