আরজিনা খাতুন নুপুর স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জ মাদকবিরোধী অভিযানে ৫৫০ বোতল স্কাফ (ফেন্সিডিল)সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১১।
সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টার দিকে রূপগঞ্জ থানাধীন গোলাকান্দাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, নারায়ণগঞ্জ-এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি প্রাইভেট কার তল্লাশি করে ৫৫০ বোতল স্কাফ (ফেন্সিডিল) উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— রবিন খান (২৮), পিতা শামসুজ্জামান, সাং- মনিগ্রাম, থানা- বাঘা, জেলা রাজশাহী এবং জিয়াউল রহমান (৩৮), পিতা নবীর মন্ডল, সাং- কিশোরপুর, থানা- বাঘা, জেলা- রাজশাহী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে রাজশাহীর সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে কৌশলে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিল।
র্যাব-১১ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধির নাম 























