ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান,একদিনে ১০ আসামি গ্রেপ্তার 

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযানে ধর্ষণ, মাদক, দস্যুতা ও চুরিসহ বিভিন্ন মামলার ১০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) দিনব্যাপী পরিচালিত অভিযানে এসব আসামিকে আটক করা হয়।

থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারদের মধ্যে ধর্ষণ মামলার এক পরোয়ানাভুক্ত আসামিও রয়েছে। মোঃ হুমায়ূন কবির (২৫) নামের ওই আসামিকে সিদ্ধিরগঞ্জের কদমতলী নয়াপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি পূর্বে দায়ের হওয়া একটি মাদক মামলারও আসামি।
অভিযানের সময় ৫০ পুড়িয়া হেরোইন (আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা) উদ্ধার করা হয়। এ ঘটনায় ইয়াসিন রহমান আরমান ওরফে রাজ (২২) ও মোঃ সবুজ (২৭)কে গ্রেফতার করে নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া ১০ পিচ ইয়াবা ট্যাবলেট (আনুমানিক মূল্য ৩ হাজার টাকা) উদ্ধারসহ মোঃ আরাফাত হোসেন (৪০)কে আটক করা হয়েছে। তার বিরুদ্ধেও পৃথক মাদক মামলা রুজু হয়েছে।

পুলিশ আরও জানায়, দস্যুতা মামলার এক আসামি ও চুরির মামলার তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি সিআর ওয়ারেন্টভুক্ত আরও দুইজনকে আটক করা হয়েছে।

সর্বমোট ১০ জন গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, অপরাধ দমনে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীর বেগমগঞ্জে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান,একদিনে ১০ আসামি গ্রেপ্তার 

আপডেট সময় : ০৪:৩৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬