ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্যবসা সহজ করতে উন্নত আইনশৃঙ্খলা এবং চাঁদাবাজি বন্ধ করা অপরিহার্য ইরানে যুদ্ধ বন্ধ না হলে জামায়াত বৃহত্তর কর্মসূচির ডাক দেবে : এটিএম আজহার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়াদের আইনি সুরক্ষা দিতে অঙ্গীকার নামায় সই করেছি কালিগঞ্জের নলতায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে  ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত সেন্টমার্টিন গভীর সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান: ১৫মানবপাচারকারী আটক, নারী-শিশুসহ ১৫৩ জন উদ্ধার রামগড় প্রেসক্লাব সংলগ্ন সড়কে গোল কাঠের স্তূপ,আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনার আশঙ্কা, সিদ্ধিরগঞ্জে গভীর রাতে পুলিশের অভিযান : ডাকাতির প্রস্তুতিকালে ৭ জন গ্রেপ্তার আটকেপড়া যাত্রীদের সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন প্রধানমন্ত্রী: আরিফুল হক খামেনি হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভের ডাক হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী সাবেক নেতা রিয়াদের রিমান্ড আবেদন

সামনে স্থানীয় সরকার নির্বাচন, প্রস্তুতি নিন: নেতাকর্মীদের নাহিদ

নিজস্ব প্রতিবেদক: সংসদ নির্বাচনে দলের অর্জনের বিষয়টি তুলে ধরে এবার স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

তৃণমূলে দলকে শক্তিশালী করার প্রত্যাশার কথাও বলেছেন ঢাকা-১১ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য।

শনিবার (২৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ধানমন্ডিতে এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ইফতার মাহফিলে বক্তৃতাকালে এ আহ্বান জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। সামনে স্থানীয় সরকার নির্বাচন দ্রুত হবে এটা আমাদের প্রত্যাশা। নেতাকর্মীদের প্রতি আহ্বান, আপনারা এখনই স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেন। তৃণমূলকে আমরা শক্তিশালী করতে চাই। আমরা জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি আসনে জয় লাভ করেছি। এতে আমরা সন্তুষ্ট নই, সামনের দিনগুলোতে আমরা এই অর্জনকে বৃদ্ধি করবো।

তিনি বলেন, এই এক বছর এনসিপি নানান রকম অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। আমরা মনে করি বিপ্লব থেকে বিকল্প তৈরি হয়েছে। সেই বিকল্প পরবর্তী বাংলাদেশকে বিনির্মাণ করবে।

তিনি আরও বলেন, আমরা মনে করি ফ্যাসিবাদ থেকে আমরা বেরিয়ে এসেছি। ফ্যাসিবাদের পতন ঘটেছে, ফ্যাসিবাদ বিলুপ্তের রাজনীতি আমরা করছি। আমরা মনে করি বাংলাদেশের সামনের পথ এটাই, ফ্যাসিবাদকে বিলুপ্ত করে গণতন্ত্রের প্রতিষ্ঠা সম্পূর্ণরূপে। সেজন্য সংস্কারের লড়াই, জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের গণরায় বাস্তবায়নের লড়াই আমরা চালিয়ে যাচ্ছি।

নাহিদ বলেন, ফ্যাসিবাদ বিলোপের জন্য বিচার অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেই গণহত্যাকারী, গুম-খুনিদের বিচারের দাবিতে আমরা এখনও সরব রয়েছি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ব্যবসা সহজ করতে উন্নত আইনশৃঙ্খলা এবং চাঁদাবাজি বন্ধ করা অপরিহার্য

সামনে স্থানীয় সরকার নির্বাচন, প্রস্তুতি নিন: নেতাকর্মীদের নাহিদ

আপডেট সময় : ০১:০৮:২৮ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬