ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে সাবেক পুলিশ কর্মকর্তার রোষানলে সাধারণ মানুষ: ভাঙচুর ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের নাশকতার প্রতিবাদে মহানগর যুবদলের বিশাল মোটরসাইকেল মহড়া সিদ্ধিরগঞ্জে সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠন ও আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে প্রেসক্লাব যশোর, নির্বাচনে টুকুন সভাপতি নূর ইসলাম সাধারণ সম্পাদক উখিয়ার সীমান্তে ৪০ হাজার ইয়াবা উদ্ধার যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা কালাপাহাড়িয়ায় চেয়ারম্যান পদে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী গোলাম মোস্তফা সিরাজী বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন

সিদ্ধিরগঞ্জে গভীর রাতে পুলিশের অভিযান : ডাকাতির প্রস্তুতিকালে ৭ জন গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৬:৩০ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • ২৭১ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক:নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে সাতজন ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। একই রাতে পৃথক অভিযানে ৫০ পুরিয়া হেরোইনসহ আরও একজনকে আটক করা হয়েছে। এছাড়া সাজা ও জিআর ওয়ারেন্টভুক্ত চারজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে ১০ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

‎ শনিবার( ২৮ ফেব্রুয়ারি  ২০২৬) দিবাগত রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল ট্রাক স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে সাতজনকে হাতেনাতে আটক করা হয়।

‎গ্রেফতারকৃতরা হলেন— মোঃ সাগর (২৬), সুজন (২৩), মোঃ ইকবাল হোসেন (৪০), মোঃ রাসেল মিয়া (৫০), মোঃ মিলন (৩৬), মোঃ ইমরান (২৪) ও মোঃ আলামিন (৩৭)। তারা সিদ্ধিরগঞ্জ ও আশপাশের বিভিন্ন এলাকার বাসিন্দা।

‎অভিযানকালে তাদের কাছ থেকে একটি কালো রঙের ধারালো ছুরি, একটি স্টিলের ধারালো চাকু এবং তিনটি স্টিলের সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

‎অন্যদিকে, এসআই (নিঃ) মোঃ বজলুর রহমান সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযানে বন্দর থানার দেউলী এলাকার মোঃ বিপ্লব হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে ৫০ পুরিয়া হেরোইনসহ গ্রেফতার করেন।

‎এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রগুলো ডাকাতির কাজে ব্যবহারের উদ্দেশ্যে সংগ্রহ করা হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। একই সঙ্গে মাদকবিরোধী অভিযানও জোরদার রয়েছে। সিদ্ধিরগঞ্জে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া একই দিনে সাজা সিআর ওয়ারেন্টভুক্ত একজন ও জিআর ওয়ারেন্টভুক্ত তিনজন আসামিকে গ্রেফতার করা হয়। সর্বমোট ১০ জন আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে সাবেক পুলিশ কর্মকর্তার রোষানলে সাধারণ মানুষ: ভাঙচুর ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ

সিদ্ধিরগঞ্জে গভীর রাতে পুলিশের অভিযান : ডাকাতির প্রস্তুতিকালে ৭ জন গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৪৬:৩০ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬