ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্যবসা সহজ করতে উন্নত আইনশৃঙ্খলা এবং চাঁদাবাজি বন্ধ করা অপরিহার্য ইরানে যুদ্ধ বন্ধ না হলে জামায়াত বৃহত্তর কর্মসূচির ডাক দেবে : এটিএম আজহার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়াদের আইনি সুরক্ষা দিতে অঙ্গীকার নামায় সই করেছি কালিগঞ্জের নলতায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে  ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত সেন্টমার্টিন গভীর সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান: ১৫মানবপাচারকারী আটক, নারী-শিশুসহ ১৫৩ জন উদ্ধার রামগড় প্রেসক্লাব সংলগ্ন সড়কে গোল কাঠের স্তূপ,আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনার আশঙ্কা, সিদ্ধিরগঞ্জে গভীর রাতে পুলিশের অভিযান : ডাকাতির প্রস্তুতিকালে ৭ জন গ্রেপ্তার আটকেপড়া যাত্রীদের সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন প্রধানমন্ত্রী: আরিফুল হক খামেনি হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভের ডাক হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী সাবেক নেতা রিয়াদের রিমান্ড আবেদন

খামেনি হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভের ডাক

নিজস্ব প্রতিবেদক: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ রবিবার (১ মার্চ) বিকেল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

দলের পক্ষ থেকে বলা হয়েছে, ইরান ও দেশটির শীর্ষ নেতৃত্বের ওপর হামলা আন্তর্জাতিক রীতিনীতির চরম পরিপন্থী এবং এ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা আরো বাড়িয়ে দিতে পারে। এ ঘটনার প্রতিবাদ জানাতেই এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে জানান, বিক্ষোভে দলের কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত থেকে বক্তব্য দেবেন। কর্মসূচিটি সংবাদমাধ্যমে প্রচারের লক্ষ্যে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীদের নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ব্যবসা সহজ করতে উন্নত আইনশৃঙ্খলা এবং চাঁদাবাজি বন্ধ করা অপরিহার্য

খামেনি হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভের ডাক

আপডেট সময় : ০৫:১৬:০২ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬