ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর কৃষির উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে: আমিন-উর রশীদ মধ্যপ্রাচ্য সংঘাত: ট্রাভেল এজেন্সি ও আকাশপথের যাত্রীদের জন্য নতুন নির্দেশনা ‘হরমুজ প্রণালী’ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী যশোরে পেট্রোল পাম্পের মোটরসাইকেলে ট্যাঙ্ক ফুল করতে ভিড় বাড়ছে হিট ফাউন্ডেশনের যশোরে ইফতার ও হুইলচেয়ার বিতরণ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ যশোর মনিরামপুর উপজেলায় মাছের ঘেরে যুবকের লাশ উদ্ধার তিনবছর আগে চুরি হওয়া মোটরসাইকেল যশোরে উদ্ধার, আটক ২

তিনবছর আগে চুরি হওয়া মোটরসাইকেল যশোরে উদ্ধার, আটক ২

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২১:১৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর প্রতিনিধি: যশোর শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার ব্যবসায়ী মাহমুদুল ইসলামের তিন বছর আগে চুরি হওযা মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে দুজনকে।

আটক ব্যক্তিরা হলো, বাঘারপাড়ার জোহরপুর গ্রামের নাজমুল ইসলাম ও তেলকুপা গ্রামের পলাশ।

রোববার বিকালে যশোর শহরের চাঁচড়া মোড় এলাকা এলাকার থেকে মোটরসাইকেল উদ্ধার ও দুজনকে আটক করা হয়।

ভুক্তভোগী মাহমুদুল ইসলাম জানান, তিন বছর আগে রমজান মাসে দুপুরের নামাজ আদায় করতে চাঁচড়া চেকপোস্ট এলাকার একটি মসজিদে যান তিনি। নামাজ শেষে বাইরে এসে দেখেন, তার অ্যাপাচি আরটিআর মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। এ ঘটনায় তিনি তখন সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। দীর্ঘ সময় চেষ্টা করেও মোটরসাইকেলটির কোনো সন্ধান পাননি।

রোববার বিকালে হঠাৎ করে যশোর জিলা স্কুলের সামনে তিনি দেখতে পান, তার সেই মোটরসাইকেলটি অন্য একজন চালিয়ে নিয়ে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে তিনি আরেকটি মোটরসাইকেল নিয়ে ধাওয়া করেন। চাঁচড়া চেকপোস্ট এলাকায় এসে স্থানীয়দের সহযোগিতায় মোটরসাইকেলসহ ওই ব্যক্তিকে আটক করতে সক্ষম হন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। এ বিষয়ে কোতোয়ালি থানার এসআই আলমগীর জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং চোরচক্রের অন্য সদস্যদের শনাক্তে তদন্ত চলছে

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনবছর আগে চুরি হওয়া মোটরসাইকেল যশোরে উদ্ধার, আটক ২

আপডেট সময় : ০৩:২১:১৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬