ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‎পবিত্র রমজানেও থেমে নেই ইমরানের বাউল গানের আসর : বাঁধা দেয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি বরুড়া উপজেলা মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির বিশেষ সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানি করা রুই মাছ আটক দুমকি উপজেলায়, পরকীয়ার ফাঁদে অর্থ আদায়, নারী গ্রেপ্তার যশোরে সাতবছরের শিশুকে ধর্ষণের অভিযোগ রামগড় উপজেলায় সরকারি উন্নয়ন কার্যক্রম পরিদর্শন, বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা ইনানীতে কোস্ট গার্ডের অভিযানে ৭ হাজার পিস ইয়াবা জব্দ বরগুনার তালতলীতে মসজিদ নিয়ে দুশ্চিন্তা,মানবিক সহায়তার আহ্বান মুসল্লিদের

বরগুনার তালতলীতে মসজিদ নিয়ে দুশ্চিন্তা,মানবিক সহায়তার আহ্বান মুসল্লিদের

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

তালতলী উপজেলা প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ইদুপাড়া টেংরা গিরি ইকো পার্কের সামনে অবস্থিত ইদুপাড়া মোতালেব মাস্টার বাড়ি জামে মসজিদটি বর্তমানে অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে মসজিদটির উপরের টিনের ছাউনি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ফলে প্রখর রোদ কিংবা বৃষ্টির সময় মুসল্লিদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় মুসল্লিরা জানান, প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের সময় রোদে পুড়ে কিংবা বৃষ্টিতে ভিজে নামাজ পড়তে হয়। সামনে বর্ষাকাল ঘনিয়ে আসছে। এখনই মসজিদটির সংস্কার কাজ শুরু না হলে শত শত মুসল্লির নিয়মিত নামাজ আদায় অনিশ্চিত হয়ে পড়বে।

স্থানীয় ছাত্রদল কর্মী জহুরুল ইসলাম অমি মসজিদের বেহাল অবস্থার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করলে দেশ ও প্রবাস থেকে অনেকেই সহানুভূতি প্রকাশ করেন এবং কেউ কেউ আর্থিক সহায়তাও পাঠাতে শুরু করেছেন। তবে আপাতত মসজিদের ছাউনি ও প্রাথমিক সংস্কার কাজ শুরু করতে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার প্রয়োজন।

জহুরুল ইসলাম অমি বলেন,আমাদের ইদুপাড়া জামে মসজিদ শুধু স্থানীয় মুসল্লিদের নয় টেংরা গিরি ইকো পার্কে ঘুরতে আসা পর্যটকরাও এখানে নামাজ আদায় করেন। কিন্তু ছাউনি না থাকায় নামাজ পড়তে খুব কষ্ট হয়। বিশেষ করে রমজান মাসে মুসল্লিদের কষ্ট আরও বেড়ে যায়। আমি দেশ-বিদেশের সকল মুসলমান ভাইবোনদের কাছে সহযোগিতার আবেদন জানাচ্ছি। রমজানের এই বরকতময় মাসে দান করলে আল্লাহ নিশ্চয়ই উত্তম প্রতিদান দেবেন।

মসজিদের ইমাম মোঃ শহিদুল ইসলাম বলেন,আমরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি। কিন্তু মসজিদের উপরের ছাউনি না থাকায় মুসল্লিদের অনেক কষ্ট হয়। সামনে রোদ ও বর্ষাকাল কীভাবে নামাজ আদায় হবে,তা একমাত্র আল্লাহই জানেন। রমজান মাসে যারা দান করবেন, আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে দিতে পারেন। আমরা সকলের সহযোগিতা কামনা করছি।

স্থানীয় যুবক সিদ্দিকুর রহমান বলেন,দীর্ঘদিন ধরে মসজিদটির এই অবস্থা। এখন পর্যন্ত সরকারি কোনো অনুদান পাওয়া যায়নি। আমি তালতলী উপজেলা প্রশাসন ও মাননীয় সংসদ সদস্যের কাছে অনুরোধ জানাই—মসজিদটির সংস্কারে দ্রুত উদ্যোগ নেওয়ার জন্য। বর্ষার আগে সংস্কার না হলে স্থানীয় শত শত মুসল্লি নামাজ আদায় করতে পারবেন না।ধর্মপ্রাণ মুসল্লিদের বিশ্বাস, মানুষের সম্মিলিত প্রচেষ্টা ও দানের মাধ্যমে খুব দ্রুতই আল্লাহর ঘরটি আবার সুন্দর ও নিরাপদ হয়ে উঠতে পারে।

রমজানের এই পবিত্র মাসে একটি দান হতে পারে অসংখ্য নামাজের সওয়াবের অংশীদার হওয়ার সুযোগ।
আসুন আল্লাহর ঘর রক্ষায় এগিয়ে আসি।আপনার সামান্য সহযোগিতাই হতে পারে ইদুপাড়া জামে মসজিদের পুনর্গঠনের বড় অবলম্বন।মসজিদে সহযোগিতার জন্য বিকাশ নাম্বার +880 1770-466244 সকলে মসজিদের নির্মাণ কাজে এগিয়ে আসুন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

‎পবিত্র রমজানেও থেমে নেই ইমরানের বাউল গানের আসর : বাঁধা দেয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি

বরগুনার তালতলীতে মসজিদ নিয়ে দুশ্চিন্তা,মানবিক সহায়তার আহ্বান মুসল্লিদের

আপডেট সময় : ০৮:৪৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬