ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার ইনানী মেরিন ড্রাইভ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের ৭ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড।
সোমবার (২ মার্চ ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে কোস্ট গার্ড স্টেশন ইনানীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
কোস্ট গার্ড সূত্র জানায়, অভিযানের সময় ইনানী মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় এক ব্যক্তির চলাফেরা সন্দেহজনক মনে হলে তাকে থামার সংকেত দেওয়া হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি একটি ব্যাগ ফেলে পাশের ঝাউবনের ভেতর পালিয়ে যায়।
পরে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা।
জব্দকৃত ইয়াবাগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক পাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রতিনিধির নাম 
















