ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‎পবিত্র রমজানেও থেমে নেই ইমরানের বাউল গানের আসর : বাঁধা দেয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি বরুড়া উপজেলা মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির বিশেষ সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানি করা রুই মাছ আটক দুমকি উপজেলায়, পরকীয়ার ফাঁদে অর্থ আদায়, নারী গ্রেপ্তার যশোরে সাতবছরের শিশুকে ধর্ষণের অভিযোগ রামগড় উপজেলায় সরকারি উন্নয়ন কার্যক্রম পরিদর্শন, বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা ইনানীতে কোস্ট গার্ডের অভিযানে ৭ হাজার পিস ইয়াবা জব্দ বরগুনার তালতলীতে মসজিদ নিয়ে দুশ্চিন্তা,মানবিক সহায়তার আহ্বান মুসল্লিদের

রামগড় উপজেলায় সরকারি উন্নয়ন কার্যক্রম পরিদর্শন, বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম, রামগড়: খাগড়াছড়ির রামগড় উপজেলায় বিভিন্ন সরকারি উন্নয়নমূলক কার্যক্রম ও দপ্তর পরিদর্শন করেছেন চট্রগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়া উদ্দিন, পরিদর্শন শেষে তিনি সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী মোহাম্মদ শামীম এর সভাপতিত্বে পৌরসভা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার উপজেলা প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্স, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ঘুরে দেখেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে প্রকল্প বাস্তবায়নের বর্তমান অবস্থা, বরাদ্দ ও ব্যয়ের হিসাব, কাজের মান এবং জনসেবার মানোন্নয়ন বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।
এ সময় তিনি উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়মতো কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বিভাগীয় কমিশনারের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি,র জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদ্দাত। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার সকল পর্যায়ের সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

বিভাগীয় কমিশনার তার বক্তব্যে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তাদের আন্তরিকতা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করতে হবে। তিনি কৃষি, স্বাস্থ্য ও শিক্ষা খাতকে অগ্রাধিকার দিয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন। পাশাপাশি সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সকলকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

সভা শেষে তিনি স্থানীয় প্রশাসনকে উন্নয়ন কার্যক্রমের গতি আরও বাড়ানো এবং জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

‎পবিত্র রমজানেও থেমে নেই ইমরানের বাউল গানের আসর : বাঁধা দেয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি

রামগড় উপজেলায় সরকারি উন্নয়ন কার্যক্রম পরিদর্শন, বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা

আপডেট সময় : ০৮:৫০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬