ঢাকা ০৪:২১ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ী গোয়ালন্দে ব্যবসায়ী সহ  কুপিয়ে মারাত্মক জখম ২ সিলেটে ‘বালু মকসুদ’ এর হয়রানিমূলক মামলা কোর্টে স্থগিত ; রায়ে সন্তুষ্ট এলাকাবাসী শার্শা-বেনাপোলে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পগুলোতে উপচে পড়া ভিড় টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযান নারী-পুরুষ ও শিশুসহ ৩২ জন উদ্ধার বেনাপোলে বড় আঁচড়া গ্রামে ড্রেনেজের জন্য রাস্তা খুঁড়ে রাখায় ৬ মাস ধরে চরম দুর্ভোগে মানুষ এবার ঈদে জিন্স আর পাঞ্জাবিতে নজর পুরুষের সিংড়ায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত রামগড়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত বেনাপোলের মাদক ব্যবসায়ী তরিকুল ইসলামের ১০ বছরের কারাদণ্ড ২৬ মার্চে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রামগড়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম, রামগড়: “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলা-এ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।

রোববার (৮ মার্চ) দিবসটি উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সকাল ১১টায় একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, এনসিপির সভাপতি মো. হারুন রশীদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিসেস হ্যাপী চাকমা, রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজির আলম, রামগড় প্রেস ক্লাবের সভাপতি নিজাম উদ্দিন লাভলু এবং তথ্য আপা কেন্দ্রের কর্মকর্তা ম্রাচাই মার্মা প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি সমৃদ্ধ ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব। তারা নারী শিক্ষা, নারীর অর্থনৈতিক স্বাবলম্বিতা, সহিংসতা প্রতিরোধ এবং নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।বক্তারা আরও বলেন, বর্তমান সরকার নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এসব কর্মসূচির মাধ্যমে নারীরা এখন শিক্ষা, কর্মসংস্থান, প্রশাসন ও নেতৃত্বের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সমাজের সর্বস্তরে নারীর প্রতি সম্মান, নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত করার জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

এসময় বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, নারী সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নারী অধিকার ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়।দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার নারী ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়, যা অনুষ্ঠানে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ী গোয়ালন্দে ব্যবসায়ী সহ  কুপিয়ে মারাত্মক জখম ২

রামগড়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত

আপডেট সময় : ০৭:২৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬