ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণীর প্যাকেটের মধ্যে ছিলো মাদক ‘ক্রিস্টাল আইস’ তৈরির কাঁচামাল কোতোয়ালি থানার নতুন ওসি হিসেবে মাসুম খানের যোগদান মতলব উত্তর সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাকান্দা ইউপি: ইফতার মাহফিলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন হাজী শফিকুল ইসলাম কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত দুমকি উপজেলায়, নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক আহত উখিয়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন বেনাপোল বন্দরে আবারও ৬ কোটি টাকার ঘোষণা বহির্ভূত পণ্য আটক যশোরে জেলা জজের দায়িত্ব পেলেন নড়াইল নারী কোর্টের বিচারক মাহমুদা খাতুন উখিয়ায় বিজিবির অভিযানে ১১ কোটি ৪০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

যশোরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার শহরের নিউমার্কেট এলাকার চৌধুরী কিচেন, দড়াটানার নিউ ভৈরব হোটেল এবং এইচ এম এম রোডের পোশাকের দোকান ঝিলিক-এ অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। প্রায় সাড়ে তিন ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান। অভিযানে নিরাপদ খাদ্য অফিস, কৃষি বিপণন দপ্তর, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং জেলা পুলিশের সদস্যরা অংশ নেন। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানের শুরুতেই টাস্কফোর্সের নজরে আসে নিউমার্কেট এলাকার চৌধুরী কিচেন। সেখানে ফ্রিজ খুলতেই পাওয়া যায় মেয়াদোত্তীর্ণ খাবারের স্তূপ। এছাড়া সরকারের নিষিদ্ধ এনার্জি ড্রিংক এবং আমদানিকারকের ট্যাগবিহীন বিদেশি পণ্য বিক্রির দায়ে প্রতিষ্ঠানের ম্যানেজার সোহেল রানার কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে টিমটি শহরের দড়াটানার নিউ ভৈরব হোটেল-এ যায়। সেখানে দেখা যায় দই বিক্রি করা হলেও তা ওজনে কম দেওয়া হচ্ছে। এ অপরাধে হোটেলের ম্যানেজার মনিরুল ইসলামের কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অন্যদিকে এইচ এম এম রোডের পোশাকের দোকান ঝিলিক-এ গিয়ে দেখা যায়, বিদেশি থ্রি-পিস বিক্রি করা হলেও নেই কোনো ক্রয় ভাউচার এবং ক্রেতাদের দেওয়া হচ্ছিল না সঠিক রশিদ। এ অনিয়মের দায়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক বজলুর রহমানের কাছ থেকে আরও ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা, ক্যাবের প্রতিনিধি ও জেলা পুলিশের সদস্যরা#

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

তরুণীর প্যাকেটের মধ্যে ছিলো মাদক ‘ক্রিস্টাল আইস’ তৈরির কাঁচামাল

যশোরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৮:৩৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬