ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাকান্দা ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী সফিকুল ইসলামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল কক্সবাজার জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি নির্বাচিত মুহাম্মদ শাহজাহান যশোর নওয়াপাড়া আগুনে ১২টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় দেড় কোটি টাকা শুল্ক ফাঁকি সিন্ডিকেটের কারণে বেনাপোল কাস্টম হাউসে ১৬৫০ কোটি টাকার রাজস্ব ঘাটতি যশোরে এক কোটি টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত সেই ব্যবসায়ী অক্ষত অবস্থায় উদ্ধার নলতা শরীফ প্রেসক্লাবের আয়োজনে মাহে রমজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত বেনাপোলে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল: রমজানের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগের আহ্বান টেকনাফ হোয়াইক্যং সীমান্ত  বিজিবি অভিযান ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার বিদেশ থাকা চিকিৎসকের পরামর্শে নার্সের চিকিৎসা, শিশুর মৃত্যুর অভিযোগ ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজসহ দুই বিচারককে অপসরণ চেয়ে এবার স্মারক লিপি প্রদান

সিদ্ধিরগঞ্জে পুলিশের চিরুনি অভিযানে মাদকসহ ১৯ জন গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

শেখ নিয়াজ মোহাম্মদ: ‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় চিরুনি অভিযান চালিয়ে হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে ১৩ জন মাদক ব্যবসায়ী এবং চুরি, জুয়া ও অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত আরও ৬ জন রয়েছে।

‎বুধবার ১১ মার্চ নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি চৌকস আভিযানিক দল থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মাদক ব্যবসা, চুরি, জুয়া ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত মোট ১৯ জনকে আটক করা হয়।

‎অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৫৭ পুরিয়া হেরোইন, ২০০ গ্রাম গাঁজা এবং ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

‎গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মোঃ মাসুদ (৩৭), মোঃ আলী আকবর (৫৫), মোসা. রত্না আক্তার হেনা (৪০), মোঃ আরিফ (৩৫), মোঃ রাজিব (৩২), মোঃ শান্ত মিয়া (১৯), রবিন (২৬), মোঃ আলী (২৮), মোঃ সাইফুল ইসলাম (২৭), মোঃ সাজ্জাদ (২২), মোঃ রুবেল (২৯), মোঃ সিদ্দিক (৩৫), মোঃ সজিব (২০), মোঃ মজনু (৪৩), আলামিন (২৭) ও আনিছ (৩২)।

‎এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম তিনি জানান, সিদ্ধিরগঞ্জকে মাদক ও অপরাধমুক্ত রাখতে থানা পুলিশের নিয়মিত চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী, চোর, জুয়াড়ি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

‎তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। অপরাধ দমনে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

‎ওসি আরও জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কলাকান্দা ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী সফিকুল ইসলামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

সিদ্ধিরগঞ্জে পুলিশের চিরুনি অভিযানে মাদকসহ ১৯ জন গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৫৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬