ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাকান্দা ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী সফিকুল ইসলামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল কক্সবাজার জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি নির্বাচিত মুহাম্মদ শাহজাহান যশোর নওয়াপাড়া আগুনে ১২টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় দেড় কোটি টাকা শুল্ক ফাঁকি সিন্ডিকেটের কারণে বেনাপোল কাস্টম হাউসে ১৬৫০ কোটি টাকার রাজস্ব ঘাটতি যশোরে এক কোটি টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত সেই ব্যবসায়ী অক্ষত অবস্থায় উদ্ধার নলতা শরীফ প্রেসক্লাবের আয়োজনে মাহে রমজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত বেনাপোলে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল: রমজানের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগের আহ্বান টেকনাফ হোয়াইক্যং সীমান্ত  বিজিবি অভিযান ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার বিদেশ থাকা চিকিৎসকের পরামর্শে নার্সের চিকিৎসা, শিশুর মৃত্যুর অভিযোগ ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজসহ দুই বিচারককে অপসরণ চেয়ে এবার স্মারক লিপি প্রদান

টেকনাফ হোয়াইক্যং সীমান্ত  বিজিবি অভিযান ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার : কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন আনুমানিক ৩০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, বুধবার (১১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৮ থেকে প্রায় ২ কিলোমিটার উত্তর-পূর্বে ক্যারেঙ্গাঘোনা এলাকায় অবস্থান নেয়।

রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে মিয়ানমার দিক থেকে একজন সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি টহল দল তাকে চ্যালেঞ্জ করে। এসময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি হাতে থাকা একটি ব্যাগ ফেলে দ্রুত দৌড়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে কালো কাপড়ে মোড়ানো খাকি রঙের প্যাকেটের ভেতরে নীল রঙের বায়ুরোধী প্যাকেট পাওয়া যায়। সেখান থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে দীর্ঘ তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি।

পালিয়ে যাওয়া চোরাকারবারীকে আটক করতে বিজিবি সদস্যরা আশপাশের এলাকায় চিরুনি অভিযান চালালেও রাতের অন্ধকারে তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি বিষয়টি নিশ্চিত করে বলেন, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীকে শনাক্ত করে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কলাকান্দা ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী সফিকুল ইসলামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

টেকনাফ হোয়াইক্যং সীমান্ত  বিজিবি অভিযান ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ১২:০৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬