ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাকান্দা ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী সফিকুল ইসলামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল কক্সবাজার জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি নির্বাচিত মুহাম্মদ শাহজাহান যশোর নওয়াপাড়া আগুনে ১২টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় দেড় কোটি টাকা শুল্ক ফাঁকি সিন্ডিকেটের কারণে বেনাপোল কাস্টম হাউসে ১৬৫০ কোটি টাকার রাজস্ব ঘাটতি যশোরে এক কোটি টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত সেই ব্যবসায়ী অক্ষত অবস্থায় উদ্ধার নলতা শরীফ প্রেসক্লাবের আয়োজনে মাহে রমজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত বেনাপোলে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল: রমজানের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগের আহ্বান টেকনাফ হোয়াইক্যং সীমান্ত  বিজিবি অভিযান ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার বিদেশ থাকা চিকিৎসকের পরামর্শে নার্সের চিকিৎসা, শিশুর মৃত্যুর অভিযোগ ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজসহ দুই বিচারককে অপসরণ চেয়ে এবার স্মারক লিপি প্রদান

বেনাপোলে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল: রমজানের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগের আহ্বান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে বিশিষ্টজনদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী বেনাপোল পোর্ট থানা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকেলে বেনাপোল পৌর বিয়ে বাড়িতে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান। তিনি তাঁর বক্তব্যে পবিত্র রমজান মাসের ফজিলত, বরকত ও রহমতের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান মানুষকে আত্মসংযম ও তাকওয়া অর্জনের শিক্ষা দেয়। এই মাসে আল্লাহর আদেশ-নিষেধ মেনে চলা এবং জীবনের করণীয়-বর্জনীয় বিষয়ে সচেতন হওয়া প্রত্যেক মুসলমানের দায়িত্ব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। তিনি বলেন, সমাজ ও দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইসলামের শিক্ষা অনুসরণ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বেনাপোল পোর্ট থানা শাখার আমীর মো. রেজাউল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. মতিউর রহমান, ইসলামী ব্যাংকের কর্মকর্তাসহ স্থানীয় সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইফতার মাহফিলে ধর্মীয় আলোচনা, দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কলাকান্দা ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী সফিকুল ইসলামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

বেনাপোলে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল: রমজানের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগের আহ্বান

আপডেট সময় : ১২:১১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬