ঢাকা ০২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুলিশ মেমোরিয়াল ডে–২০২৬ উপলক্ষে শহীদ পুলিশ সদস্যের পরিবারকে উপহার সামগ্রী বিতরণ যশোর কোতোয়ালি থানায় ওসির দায়িত্বে আসছেন মাসুম খান যশোরে আসছেন নতুন বিচারক, আইনাঙ্গনে স্বস্তি আমতলীত বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন গোপালপুর ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত ; সমাজ বিনির্মানে ঐক্যবদ্ধ কাজ করার আহবান সাতকানিয়া উপজেলায় কৃষিজমির টপসয়েল কাটার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণার পরও থামছে না অবৈধ মাটিকাটা ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবেন প্রধানমন্ত্রী কলাকান্দা ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী সফিকুল ইসলামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল কক্সবাজার জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি নির্বাচিত মুহাম্মদ শাহজাহান যশোর নওয়াপাড়া আগুনে ১২টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় দেড় কোটি টাকা

পুলিশ মেমোরিয়াল ডে–২০২৬ উপলক্ষে শহীদ পুলিশ সদস্যের পরিবারকে উপহার সামগ্রী বিতরণ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: মেমোরিয়াল ডে–২০২৬ উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী এক পুলিশ সদস্যের পরিবারের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ মার্চ ২০২৬) ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির–এর পক্ষ থেকে কক্সবাজার জেলায় বসবাসরত কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্য মুহাম্মদ কায়সার–এর পরিবারবর্গের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

কক্সবাজার জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলার পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান শহীদ পুলিশ সদস্যের পরিবারের সদস্যদের হাতে এই উপহার তুলে দেন। এসময় তিনি পরিবারের খোঁজখবর নেন এবং পুলিশের পক্ষ থেকে সবসময় তাদের পাশে থাকার আশ্বাস দেন।

অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচির অংশ হিসেবে শহীদ সদস্যদের পরিবারকে সম্মাননা ও সহায়তা প্রদান করা হয়ে থাকে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পুলিশ মেমোরিয়াল ডে–২০২৬ উপলক্ষে শহীদ পুলিশ সদস্যের পরিবারকে উপহার সামগ্রী বিতরণ

পুলিশ মেমোরিয়াল ডে–২০২৬ উপলক্ষে শহীদ পুলিশ সদস্যের পরিবারকে উপহার সামগ্রী বিতরণ

আপডেট সময় : ১২:৪৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬