শেখ নিয়াজ মোহাম্মদ:নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জোরদার অভিযান পরিচালনা করছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ (ওসি) মহাম্মদ আব্দুল বারিক (পিপিএম) এর নেতৃত্বে পরিচালিত জিরো টলারেন্স অভিযানে গত এক সপ্তাহে মোট ১৪০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক, সন্ত্রাস, চুরি- ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে। এসব অভিযানে মাদক ব্যবসায়ী, চিহ্নিত সন্ত্রাসী, বিভিন্ন মামলার পলাতক আসামি এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের আটক করা হচ্ছে। পুলিশের এমন ধারাবাহিক অভিযানের ফলে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, ওসি মহাম্মদ আব্দুল বারিক সিদ্ধিরগঞ্জ থানায় যোগদানের পর অপরাধ দমনে নতুন গতি এসেছে। তার নেতৃত্বে পরিচালিত ধারাবাহিক অভিযানের ফলে আসামি গ্রেপ্তার ও মাদক উদ্ধারের ক্ষেত্রে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সাফল্য বেড়েছে। সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জ জেলার অন্যান্য থানার তুলনায় এই থানায় সবচেয়ে বেশি আসামি গ্রেপ্তারের ঘটনাও লক্ষ্য করা গেছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন, তিনি সবসময় পেশাগত দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের চেষ্টা করেন। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর দিকনির্দেশনায় তিনি ও তার সহকর্মীরা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করছেন।
তিনি আরও বলেন, মাদকসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। এই নীতির কারণে অপরাধীরা অপরাধ করে সহজে পালিয়ে থাকতে পারছে না। প্রতিদিনই বিশেষ অভিযানের মাধ্যমে অপরাধে জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে। তিনি দায়িত্বে থাকা পর্যন্ত সততা ও আন্তরিকতার সঙ্গে এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাবেন বলেও জানান
প্রতিনিধির নাম 



















