ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে র‍্যাব-১৫ এর অভিযানে অস্ত্র-গুলিসহ কুখ্যাত পলাতক আসামি গ্রেফতার পটিয়া আমির ভান্ডারে সওমে আমির এর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে ভিজিএফ চাল বিতরণ নিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় যশোরে র‌্যাবের হাতে মৃত‍্যুদণ্ড প্রাপ্ত আসামি গ্রেপ্তার বরুড়ায় উৎসবমুখর পরিবেশে ‘গ্রামবাংলা উন্নয়ন ফাউন্ডেশন’-এর ১ম বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলনী সম্পন্ন! কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে যশোরের স্বামী স্ত্রী দু’জন নিহত রামগড়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও উন্নয়ন ভাবনায় আলোচনা সভা কুতুবদিয়ায় অবৈধ ট্রলিং বোট জব্দ, আটক ৫ জেলে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

গাজীপুরে গাছা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৮:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে গাছা খাল পুনঃখনন, সৌন্দর্যবর্ধন ও পরিবেশ সংরক্ষণমূলক কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ গাজীপুর সিটি করপোরেশনের ৪৭ নং ওয়ার্ডের নিমতলী বালুর মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন, এমপি।

আজ (সোমবার) গাজীপুর সিটি করপোরেশনের ৪৭নং ওয়ার্ডের নিমতলী বালুর মাঠে আয়োজিত খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে এ কথা বলেন।

মন্ত্রী গাজীপুরে গাছা খাল পুনঃখনন, সৌন্দর্যবর্ধন ও পরিবেশ সংরক্ষণ কাজের উদ্বোধন করেন।

ফকির মাহবুব আনাম বলেন, দেশের পরিবেশ ও কৃষি উন্নয়নে খাল পুনঃখনন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের প্রায় ৫৪টি জেলায় খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটি প্রথম শুরু করেছিলেন। পরে বেগম খালেদা জিয়া তা ফের চালু করেন।

তিনি বলেন, গাজীপুর এখন ঢাকা মহানগরের গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। তাই খাল-নদী দখল ও দূষণ বন্ধ করে জলপ্রবাহ স্বাভাবিক রাখতে হবে এবং পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। শিল্পকারখানাগুলোকে ইটিপি স্থাপন করে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, শুধু খাল খনন শুরু করলেই হবে না; নিয়মিত রক্ষণাবেক্ষণ, সবুজায়ন এবং পর্যটন সম্ভাবনা তৈরির দিকেও গুরুত্ব দিতে হবে। এ কাজে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

এই কর্মসূচির সফল বাস্তবায়নে একযোগে কাজ করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে গাজীপুর-২ আসনের এমপি এম মঞ্জুরুল করিম রনি বলেন, টঙ্গী-গাছা এলাকার গুরুত্বপূর্ণ গাছা খাল পুনঃখনন জলাবদ্ধতা নিরসন ও কৃষির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি জানান, সরকারের উদ্যোগে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচি শুরু হয়েছে। এর মাধ্যমে কৃষি ও পরিবেশ রক্ষা নিশ্চিত হবে বলেও মন্তব্য করেন।

মঞ্জুরুল করিম বলেন, খাল দখল ও দূষণ রোধে প্রশাসন ব্যবস্থা নেবে এবং খালের দু’পাশে বৃক্ষরোপণ কর্মসূচী বাস্তবায়ন করা হবে। জনগণকে খাল ও পরিবেশ রক্ষায় সচেতন হওয়ারও আহ্বান জানান তিনি।

উদ্বোধন শেষে মন্ত্রী খালের পাড়ে বৃক্ষরোপণ করেন।

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক গাজী মো. ওয়ালি-উল-হক, পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো)-এর মহাপরিচালক মোহাম্মদ লুৎফর রহমান এবং জেলার অতিরিক্ত পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে র‍্যাব-১৫ এর অভিযানে অস্ত্র-গুলিসহ কুখ্যাত পলাতক আসামি গ্রেফতার

গাজীপুরে গাছা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

আপডেট সময় : ০৪:৪৮:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬