পটিয়া( চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী: চট্রগ্রামের পটিয়া আমির ভান্ডার দরবার শরীফে ১০দিনব্যাপী শাহাদাতে কারবালা মহফিল কমিটির উদ্যোগে আত্ম নিয়ন্ত্রণমূলক সওমে আমির এর পবিত্র রোজা পালন শেষে ২২ মার্চ রবিবার আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আমির ভান্ডার দরবার শরীফের শাহী ময়দানে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দরবারের সাজ্জাদানশীন ও ১০ দিন ব্যাপী শাহাদাতেকারাবালা মাহফিল উদযাপন কমিটির সভাপতি আলহাজ্ব শাহসূফি সৈয়দ শামুন রশিদ শাহ আমিরী মদ্দাজিল্লুহুল আলী। প্রধান আলোচক ছিলেন ইসলামী চিন্তাবীদ
আলহাজ্ব মাওলানা জাহাঙ্গীর আলম, পটিয়া পৌরসভা ইসলামী ফ্রন্টের সহ সভাপতি মাওলানা আবদুল মাবুদ আল কাদেরী, উপস্থিত ছিলেন আওলাদে আমির সৈয়দ আসারার শাহ আমিরী। সৈয়দ আরিফুজ্জামান আমির।সৈয়দ নাঈমুল মোস্তফা আমিরী। সৈয়দ আসাদুজ্জামান আমিরী তানিম। সৈয়দ আশরাফুজ্জমান আমিরী। সৈয়দ কায়েস আমিরী, সৈয়দ আশিক আমিরী,আবুল মনছুর আমিরী, কাজী জিল্লুর রহমান, প্রেস ক্লাব সভাপতি আবদুল হাকিম রানা। কারবালা কমিটির সহ সভাপতি আলহাজ্ব আমির হোসেন ম্যানেজার, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসমাইল, সাংগঠনিক সম্পাদক আলমগীর আলম, প্রচার সম্পাদক রাজিব হোসেন, রিফাত হোসেন, আবদুস ছালাম আরো আলোচনা করেন আল্লামা ইলিয়াস আলকাদেরী,আল্লামা সৈয়দ আলা উদ্দীন আলকাদেরী, মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা শহিদুল্লাহ নঈমী সহ অনেকে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আমির উদ্দিন নয়ন।
এতে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য পীর মুর্শিদ বিষয় করে আমিরুল আউলিয়া শাহ হজরত আমিরুজ্জমান রহমতুল্লাহি আলাইহি এর নির্দেশে ঈদের পরের দিন আমির ভান্ডার দরবার শরীফের সকল মুরিদান ও ভক্ত অনুরক্তরা এ পবিত্র রোজায় সন্তোষ প্রকাশ করা হয়। পরে দোয়া ও মোনাজাতে দেশ জাতি ও মুসলিম উম্মাহর সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
প্রতিনিধির নাম 


















