ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে র‍্যাব-১৫ এর অভিযানে অস্ত্র-গুলিসহ কুখ্যাত পলাতক আসামি গ্রেফতার পটিয়া আমির ভান্ডারে সওমে আমির এর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে ভিজিএফ চাল বিতরণ নিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় যশোরে র‌্যাবের হাতে মৃত‍্যুদণ্ড প্রাপ্ত আসামি গ্রেপ্তার বরুড়ায় উৎসবমুখর পরিবেশে ‘গ্রামবাংলা উন্নয়ন ফাউন্ডেশন’-এর ১ম বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলনী সম্পন্ন! কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে যশোরের স্বামী স্ত্রী দু’জন নিহত রামগড়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও উন্নয়ন ভাবনায় আলোচনা সভা কুতুবদিয়ায় অবৈধ ট্রলিং বোট জব্দ, আটক ৫ জেলে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

কক্সবাজারে র‍্যাব-১৫ এর অভিযানে অস্ত্র-গুলিসহ কুখ্যাত পলাতক আসামি গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলায় র‍্যাব-১৫ এর বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র ও তাজা গুলিসহ হত্যা ও মাদক মামলার এক কুখ্যাত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব-১৫ সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত ২২ মার্চ ২০২৬ তারিখে কক্সবাজার সদর এলাকায় নিয়মিত টহল জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন ঝিলংজা ইউনিয়নের লিংকরোড সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ‘মায়ের দোয়া হোটেল ও রেস্তোরাঁ’য় অভিযান পরিচালনা করে র‍্যাবের একটি টহল দল।

বিকাল আনুমানিক ৪টা ১০ মিনিটে পরিচালিত ওই অভিযানে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আবুল কাশেম (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক (এলজি) ও দুই রাউন্ড তাজা চায়না রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আবুল কাশেম কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের উদ্দেশ্যে এগুলো বহন করছিলেন বলে স্বীকার করেন। একই সঙ্গে অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় প্রভাব বিস্তার, মাদক ব্যবসা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথাও জানান তিনি।

র‍্যাব জানায়, আবুল কাশেমের বিরুদ্ধে পূর্বে হত্যা, মাদক ও চুরিসহ একাধিক মামলা রয়েছে, যা তাকে স্থানীয়ভাবে চিহ্নিত অপরাধী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-এ/১৯(এফ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামতসহ তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে র‍্যাব-১৫ এর অভিযানে অস্ত্র-গুলিসহ কুখ্যাত পলাতক আসামি গ্রেফতার

কক্সবাজারে র‍্যাব-১৫ এর অভিযানে অস্ত্র-গুলিসহ কুখ্যাত পলাতক আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৩:৪৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬