ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে : ভূমিমন্ত্রী রিটার্ন দাখিল সাড়ে ৪১ লাখ, সময় বৃদ্ধির আবেদনেও সাড়া ইরান যুদ্ধে হুথিদের প্রবেশ; মধ্যপ্রাচ্যে নতুন শঙ্কা টেকনাফে বিশেষ অভিযানে ১২ আসামি গ্রেফতার যশোরে স্কুল প্রাঙ্গণে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার ভাইরাল ভিডিওর দুই ছিনতাইকারী আটক, পুনরায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার টানা তিন দিন ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল কাস্টমস ও বন্দরে টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ টেকনাফে ফাইয়ছ উদ্দিন হত্যা: গ্রেফতার ২, আদালতে একজনের স্বীকারোক্তি আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে কিশোরগ্যাংমুক্ত নারায়ণগঞ্জ গড়তে জেলা প্রশাসন বদ্ধপরিকর : ডিসি মো. রায়হান কবির 

যশোরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

মনির হোসেন,যশোর জেলা প্রতিনিধি: যশোরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হচ্ছে।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন ও বিজয় স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্যে দিয়ে দিবসটির সূচনা হয়।

পরে স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, ডিসপ্লে, টাউন হল ময়দানে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং বিভিন্ন স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিনের প্রথম প্রহরে বিজয় স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। এরপর একে শ্রদ্ধা নিবেদন করেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপি সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুসহ নেতৃবৃন্দ।

সকাল ৯টায় যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ।

এছাড়া বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মসজিদ, মন্দির ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত, হাসপাতাল, শিশু পরিবার, শিশু উন্নয়ন কেন্দ্র ও কেন্দ্রীয় কারাগারে উন্নতমানের খাবার পরিবেশনসহ নানা কর্মসূচি পালিত হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে : ভূমিমন্ত্রী

যশোরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

আপডেট সময় : ০৫:৩১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬