ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়াবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন দিদারুল আলম ডিসি জাহিদের উদ্যোগে উৎসবে নতুন সংস্কৃতি: ‘দাম কমেছে পণ্যের, উৎসব হবে সকলের’ বেনাপোল ছোট আঁচড়া গ্রামের ইউনুস হত্যায় এবার সোহেল রানা আটক নারায়ণগঞ্জে বিভিন্ন পশুর হাট পরিদর্শনে ডিসি মো. রায়হান কবির আসন্ন ঈদুল আজহায় কাঁচা চামড়া সংগ্রহ ও সংরক্ষণে সর্বাত্মক প্রস্তুতি: ডিসি মো:রায়হান কবির ইরানের সঙ্গে চুক্তিতে বড় বাধা মোজতবার যোগাযোগ ব্যবস্থা : যুক্তরাষ্ট্র হিলি স্থলবন্দর ঈদুল আযহায় ৭ দিন আমদানি রপ্তানি বন্ধ পাকিস্তানে বোমা হামলায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ রামিসা হত্যা মামলায় রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ

টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ দু’জনকে আদালতে হাজির হতে আগামী ৮ এপ্রিলের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনকে আদালতে হাজির হতে আগামী ৮ এপ্রিলের মধ্যে গেজেট প্রকাশের এই নির্দেশ দেয়া হয়েছে।

আজ রোববার (২৯ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজের আদালতে প্রকাশিত গেজেট দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এই দিন বিজি প্রেস থেকে গেজেট প্রকাশ হয়ে আসেনি।

এ জন্য আদালত আগামী ৮ এপ্রিলের মধ্যে গেজেট প্রকাশের জন্য নির্দেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি দুদক-এর দেওয়া চার্জশিট গ্রহণ করে টিউলিপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ।

একই সঙ্গে গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আজকের দিনটি ধার্য করেন আদালত।

এই দিনও তাকে গ্রেফতার করতে পারেনি বলে প্রতিবেদন দাখিল করেন পুলিশ।

এরপর আইন অনুযায়ী, ৮ মার্চ টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ দুই জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের জন্য দিন নির্দেশ দিয়ে ছিলেন আদালত।

এ বিষয় প্রতিবেদন দাখিলের জন্য আজ রোববার (২৯ মার্চ) দিন ধার্য করেন আদালত।

অবৈধ সুবিধা নিয়ে ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট নেওয়ার অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশারফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক।

অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে, কোনো টাকা পরিশোধ না করেই অবৈধভাবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের গুলশান-২ এর ফ্ল্যাট (ফ্ল্যাট নং-বি/২০১, বাড়ি নং-৫এ ও ৫বি (পুরোনো), বর্তমানে-১১৩, ১১বি (নতুন), রোড নং-৭১) দখল নেন ও পরে রেজিস্ট্রি করেন।

গত জুলাই মাসে আসামি শাহ খসরুজ্জামান হাইকোর্টে একটি রিট করেন। সেই রিটের প্রেক্ষিতে হাইকোর্ট খসরুজ্জামানের তদন্ত তিন মাসের জন্য স্থগিত করে।

পরে চেম্বার আদালতে গেলেও দুদক ‘নো অর্ডার’ আদেশ পায়।

গত ১১ ডিসেম্বর তদন্ত শেষে দণ্ডবিধির ১৬১/১৬৫(ক)/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় টিউলিপ ও মোশাররফের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়াবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন দিদারুল আলম

টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ

আপডেট সময় : ০২:৩২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬