ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে বন্ধুর স্ত্রীর সাথে পরকীয়া, ছুরিকাঘাতে নামিদ জখম গজারিয়ায় জয় হত্যা মামলার প্রধান আসামি বেকু হাসান গ্রেপ্তার পাম্পে নেই জ্বালানি তেল, বাইরে ২০০ টাকা লিটার ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশ ও জমে থাকা পানি ডেঙ্গুর প্রধান কারণ:এস এম ফয়েজ উদ্দিন যশোরের ভবদহ অঞ্চলে খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত ফের নাফনদী থেকে নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি দীর্ঘ ছুটি শেষে রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে নবীন পুলিশ কর্মকর্তাদের আহবান স্বরাষ্ট্রমন্ত্রীর প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নয়াপল্টনে আসবেন তারেক রহমান স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রী দিলারা হাফিজ আর নেই

গজারিয়ায় জয় হত্যা মামলার প্রধান আসামি বেকু হাসান গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক: ‎মুন্সীগঞ্জের গজারিয়ায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে সংঘটিত আলোচিত জহিরুল ইসলাম জয় হত্যা মামলার প্রধান আসামি মো. হাসান ওরফে বেকু হাসান (৪০)কে গ্রেফতার করেছে র‍্যাব-১১। শনিবার (২৮ মার্চ ২০২৬) সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার নানাখী এলাকা থেকে তাকে আটক করা হয়।

‎র‍্যাব-১১ সূত্র জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে “বাংলাদেশ আমার অহংকার” স্লোগানকে সামনে রেখে সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযানে সক্রিয় ভূমিকা পালন করে আসছে র‍্যাব। পাশাপাশি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডসহ বিভিন্ন গুরুতর অপরাধের সঙ্গে জড়িত আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে সংস্থাটি ধারাবাহিকভাবে কাজ করছে।

‎মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ নভেম্বর ২০২৫ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের এলাকায় জহিরুল ইসলাম জয় (২৬) নামে এক যুবকের ওপর সশস্ত্র হামলা চালানো হয়। তিনি ওই এলাকার নুর জামান মিয়ার ছেলে।
‎দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নুর জামান মিয়ার পরিবারের সঙ্গে বেকু হাসান, নান্নু ও লালুসহ তাদের সহযোগীদের বিরোধ চলে আসছিল।

‎এ বিরোধের জের ধরেই ঘটনার দিন বেকু হাসানের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল সংঘবদ্ধভাবে জয়ের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
‎এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে গজারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক প্রচার হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

‎র‍্যাব জানায়, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি বেকু হাসানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গজারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরে বন্ধুর স্ত্রীর সাথে পরকীয়া, ছুরিকাঘাতে নামিদ জখম

গজারিয়ায় জয় হত্যা মামলার প্রধান আসামি বেকু হাসান গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৩৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬