ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে সাবেক পুলিশ কর্মকর্তার রোষানলে সাধারণ মানুষ: ভাঙচুর ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের নাশকতার প্রতিবাদে মহানগর যুবদলের বিশাল মোটরসাইকেল মহড়া সিদ্ধিরগঞ্জে সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠন ও আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে প্রেসক্লাব যশোর, নির্বাচনে টুকুন সভাপতি নূর ইসলাম সাধারণ সম্পাদক উখিয়ার সীমান্তে ৪০ হাজার ইয়াবা উদ্ধার যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা কালাপাহাড়িয়ায় চেয়ারম্যান পদে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী গোলাম মোস্তফা সিরাজী বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নয়াপল্টনে আসবেন তারেক রহমান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • ২১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দলের কেন্দ্রীয় কার্যালয়ে বসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় তার নয়াপল্টন কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে।

দলের একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটিই হবে তার প্রথম নয়াপল্টনে যাওয়া। তবে ঠিক কোন সময়ে তিনি কার্যালয়ে পৌঁছাবেন, তা এখনো নিশ্চিত করা হয়নি। সন্ধ্যায় তিনি সেখানে যেতে পারেন বলে জানা গেছে।

এর আগের দিন শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে বিএনপির স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত তরুণ নেতাকর্মীদের উচ্ছ্বাস দেখে তিনি বলেন, “কাল নয়াপল্টনে আসবো। তোমাদের দেখতে চাই। দেখবো কারা কারা আসো।”

তার এ ঘোষণায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে এবং তারা স্লোগানে মুখর হয়ে ওঠেন।

প্রধানমন্ত্রীর নয়াপল্টনে আগমনের বিষয়টি শুক্রবার রাতেই বিএনপির মিডিয়া সেল থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

উল্লেখ্য, প্রায় দুই দশক পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এর পর সর্বশেষ ২৯ ডিসেম্বর তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ে যান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে সাবেক পুলিশ কর্মকর্তার রোষানলে সাধারণ মানুষ: ভাঙচুর ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নয়াপল্টনে আসবেন তারেক রহমান

আপডেট সময় : ০৩:৪৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬