ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরান যুদ্ধে হুথিদের প্রবেশ; মধ্যপ্রাচ্যে নতুন শঙ্কা টেকনাফে বিশেষ অভিযানে ১২ আসামি গ্রেফতার যশোরে স্কুল প্রাঙ্গণে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার ভাইরাল ভিডিওর দুই ছিনতাইকারী আটক, পুনরায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার টানা তিন দিন ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল কাস্টমস ও বন্দরে টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ টেকনাফে ফাইয়ছ উদ্দিন হত্যা: গ্রেফতার ২, আদালতে একজনের স্বীকারোক্তি আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে কিশোরগ্যাংমুক্ত নারায়ণগঞ্জ গড়তে জেলা প্রশাসন বদ্ধপরিকর : ডিসি মো. রায়হান কবির  এপেক্স বাংলাদেশের সেরা জেলা গভর্নর সৈয়দ মিয়া হাসান: সেবায় ডিস্ট্রিক্ট–৩ মডেল কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: ছিনতাই-ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেফতার

যশোরের সেই প্রিয়া এবার ইয়াবাসহ আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর জেলা প্রতিনিধি: যশোরের কুখ্যাত নারী মাদক ব্যবসায়ী, ১৪ মামলার আসামি তৃষা আক্তার প্রিয়া আবারও পুলিশের হাতে আটক হয়েছেন। এ সময় তার সঙ্গে ছিলেন এক সহযোগী। তিনি যশোরের আরেক কুখ্যাত সন্ত্রাসী রাজা ওরফে পিচ্চি রাজার স্ত্রী। তার বাড়ি শহরের চাঁচড়া রায়পাড়া এলাকায়। তার সহযোগীর নাম রোকেয়া বেগম। তিনি রেলস্টেশন পূর্বপাড়ার মৃত সুখচানের মেয়ে। তাদের কাছ থেকে পুলিশ মোট ৬১ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৪২০ টাকা উদ্ধার করেছে।

চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই শুভ কুমার রায় জানান, শুক্রবার বিকেলে গোপন সূত্রে জানতে পারেন রেলবাজার এলাকার আনোয়ার এন্টারপ্রাইজ সংলগ্ন গলিতে দুই নারী মাদকদ্রব্য বেচাকেনা করছে। সংবাদ পেয়ে তিনি ফোর্সসহ সেখানে অভিযান চালান এবং তৃষা আক্তার প্রিয়া ও রোকেয়া বেগমকে আটক করেন। পরে নারী পুলিশ সদস্য দিয়ে দেহ তল্লাশি করে প্রিয়ার কাছ থেকে ৫১ পিস এবং রোকেয়ার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে মাদক বিক্রির ৪২০ টাকা এবং দুটি মোবাইল ফোন সেট জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, তৃষা আক্তার প্রিয়া একজন কুখ্যাত নারী মাদক ব্যবসায়ী। মাসখানেক আগে যশোরের পুরাতন কসবা ফাঁড়ির পুলিশ শহরের রেলস্টেশন ষষ্ঠীতলা পাড়া থেকে মাদকদ্রব্য ও প্রায় ৫০ হাজার টাকাসহ তাকে আটক করেছিল। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় ১৪টি মামলা চলমান রয়েছে।

তিনি আরও বলেন, তৃষা আক্তার প্রিয়া শহরের কুখ্যাত সন্ত্রাসী, হত্যাসহ প্রায় দুই ডজন মামলার আসামি রাজা ওরফে পিচ্চি রাজার দ্বিতীয় স্ত্রী। আর পিচ্চি রাজা মাদক ব্যবসায়ী প্রিয়ার তৃতীয় স্বামী। বছরের পর বছর ধরে তারা এই পেশার সঙ্গে যুক্ত। পুলিশের হাতে মাদকসহ বহুবার আটক হয়েছেন প্রিয়া, কিন্তু মাদক ব্যবসা ছাড়েননি।

এ ঘটনায় আরও একটি মামলা দায়েরের পর তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধে হুথিদের প্রবেশ; মধ্যপ্রাচ্যে নতুন শঙ্কা

যশোরের সেই প্রিয়া এবার ইয়াবাসহ আটক

আপডেট সময় : ১০:৩৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬