ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরান যুদ্ধে হুথিদের প্রবেশ; মধ্যপ্রাচ্যে নতুন শঙ্কা টেকনাফে বিশেষ অভিযানে ১২ আসামি গ্রেফতার যশোরে স্কুল প্রাঙ্গণে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার ভাইরাল ভিডিওর দুই ছিনতাইকারী আটক, পুনরায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার টানা তিন দিন ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল কাস্টমস ও বন্দরে টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ টেকনাফে ফাইয়ছ উদ্দিন হত্যা: গ্রেফতার ২, আদালতে একজনের স্বীকারোক্তি আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে কিশোরগ্যাংমুক্ত নারায়ণগঞ্জ গড়তে জেলা প্রশাসন বদ্ধপরিকর : ডিসি মো. রায়হান কবির  এপেক্স বাংলাদেশের সেরা জেলা গভর্নর সৈয়দ মিয়া হাসান: সেবায় ডিস্ট্রিক্ট–৩ মডেল কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: ছিনতাই-ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেফতার

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: ছিনতাই-ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৯:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: পর্যটন নগরী কক্সবাজারে ছিনতাই ও ডাকাতি দমনে বিশেষ অভিযানে সক্রিয় একটি চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ ২০২৬) দিনব্যাপী অভিযানে শহরের বিভিন্ন স্পট থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্র জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-এর পরিকল্পনায় নগরীতে ছিনতাইকারী চক্র, অবৈধ অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ এবং ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারের লক্ষ্যে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ছমি উদ্দিনের নেতৃত্বে পুলিশের একাধিক টিম সুগন্ধা পয়েন্ট, গুমগাছতলা, লাবণী পয়েন্টসহ গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাতির প্রস্তুতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতজনকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ কর্মকর্তারা বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত ও শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন লক্ষ্যভিত্তিক অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধে হুথিদের প্রবেশ; মধ্যপ্রাচ্যে নতুন শঙ্কা

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: ছিনতাই-ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেফতার

আপডেট সময় : ১০:৩৯:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬