ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাইজেরিয়ায় সহিংসতায় নিহত ২২ দিলারা হাফিজের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মিতালী মার্কেটে স্বাধীনতা দিবসের আলোচনা সভা  ‎ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় সর্বমহলেই প্রশংসিত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী রামগড় পাতাছড়ায় সড়ক নির্মাণে ধীরগতি, জনদুর্ভোগ চরমে জ্বালানি তেলের নিরাপদ ও নিরবচ্ছিন্ন সরবরাহ স্বাভাবিক রাখতে যশোর বিজিবির নজরদারি বাংলাদেশ-নিউজিল্যান্ড বাণিজ্য সম্পর্ক জোরদারে বৈঠক; এফটিএ আলোচনার প্রস্তাব সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার উখিয়ায় একনলা বন্দুকসহ কিশোর আটক

আলমগীর আলম এপেক্স বাংলাদেশের ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি নির্বাচিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০২:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

পটিয়া ( চট্টগ্রাম) প্রতিনিধি:(আন্তর্জাতিক সেবা সংগঠন) এপেক্স বাংলাদেশের ৫০তম জাতীয় কনভেনশনে এপেক্স ক্লাব অব পটিয়ার ২০২৫ সালের সভাপতি এপেক্সিয়ান আলমগীর আলম ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।

গত শুক্রবার খুলনার সিটি ইন লিমিটেডে দিনব্যাপী আয়োজিত এই বর্ণাঢ্য কনভেনশনে তাকে এ পদের দায়িত্বে নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মওলানা আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম এবং বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আবদুল আলীম।এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম পান্না। এছাড়াও অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন এপেক্স ইন্ডিয়ার প্রেসিডেন্ট সুভীর চক্রবর্তী, গ্লোবাল প্রেসিডেন্ট আসলাম হোসাইন এবং পাস্ট প্রেসিডেন্ট ভূবন লাল ভারতী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সহ-সভাপতি নাসিম আহমেদ এবং সদ্য অতীত জাতীয় সেবা পরিচালক নুরুল আমিন চৌধুরী আরমানসহ দেশের বিভিন্ন জেলার ডিস্ট্রিক্ট গভর্নরবৃন্দ, ক্লাব সভাপতি-সেক্রেটারি ও সংগঠনের নেতৃবৃন্দ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনভেনশন কমিটির চেয়ারম্যান ডা. হিমেল শাহা।এপেক্সিয়ান আলমগীর আলম তার প্রতিক্রিয়ায় বলেন, “এই সম্মান আমার একার নয়, এটি আমার ক্লাবের সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের সম্মিলিত অর্জন। ভবিষ্যতেও আমি মানবসেবায় নিজেকে নিয়োজিত রাখবো।

উল্লেখ্য, আলমগীর আলম ২০২৫ সালে এপেক্স বাংলাদেশ এর ন্যাশনাল এ্যাওর্য়াড লাভ করেন ইতিপূর্বে ডিস্ট্রিক্ট পর্যায়েও ‘বেস্ট প্রেসিডেন্ট’ নির্বাচিত হয়েছিলেন তিনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নাইজেরিয়ায় সহিংসতায় নিহত ২২

আলমগীর আলম এপেক্স বাংলাদেশের ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি নির্বাচিত

আপডেট সময় : ০৪:০২:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬