ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাইজেরিয়ায় সহিংসতায় নিহত ২২ দিলারা হাফিজের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মিতালী মার্কেটে স্বাধীনতা দিবসের আলোচনা সভা  ‎ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় সর্বমহলেই প্রশংসিত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী রামগড় পাতাছড়ায় সড়ক নির্মাণে ধীরগতি, জনদুর্ভোগ চরমে জ্বালানি তেলের নিরাপদ ও নিরবচ্ছিন্ন সরবরাহ স্বাভাবিক রাখতে যশোর বিজিবির নজরদারি বাংলাদেশ-নিউজিল্যান্ড বাণিজ্য সম্পর্ক জোরদারে বৈঠক; এফটিএ আলোচনার প্রস্তাব সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার উখিয়ায় একনলা বন্দুকসহ কিশোর আটক

মিতালী মার্কেটে স্বাধীনতা দিবসের আলোচনা সভা  ‎

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৬:২৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

সিকু চাকমা সিদ্ধিগঞ্জ প্রতিনিধি:-মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিতালী মার্কেট ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিকালে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকাস্থ মিতালী মার্কেট প্রাঙ্গণে এ আলোচনা সভার আয়োজন করা হয়।  অনুষ্ঠানে ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও স্মৃতিচারণ করা হয়। ‎আলোচনা সভায় মিতালী মার্কেট ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন সভাপতিত্ব করেন এবং কোষাধ্যক্ষ আব্দুর রহিম সাজু অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য ও মিতালী মার্কেট ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেন বাদশা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিতালী মার্কেট ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবু সাইদ ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, সহ-সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নূর আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাফর ইকবাল বকুল এবং সাংগঠনিক সম্পাদক মো. ইমরান হোসেন। এ সময় মার্কেটের ব্যবসায়ীবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, মহান স্বাধীনতা দিবস শুধু একটি জাতীয় দিবস নয়, এটি বাঙালি জাতির গৌরব, আত্মত্যাগ ও স্বাধীনতার চেতনার প্রতীক। নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপরও তারা গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে দেশের অবিচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নাইজেরিয়ায় সহিংসতায় নিহত ২২

মিতালী মার্কেটে স্বাধীনতা দিবসের আলোচনা সভা  ‎

আপডেট সময় : ০৮:৫৬:২৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬