ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী শহীদ মুগ্ধের বাবার চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী বিআইডব্লিউটিসিসহ নৌপরিবহনের সকল প্রতিষ্ঠানকে জনবান্ধব করা হবে : নৌপরিবহন মন্ত্রী বেনাপোলে এস এ কুরিয়ার সার্ভিসের গাড়ি থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামাল আটক টেকনাফে পাচারের আগে নারী-শিশুসহ ৭ জন উদ্ধার পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভায় অপরাধে জিরো টলারেন্সে আনতে সর্বোচ্চ নির্দেশ এসপি মিজানুর রহমান মুন্সির যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার মালামাল বিতরণ শুরু যশোরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কারাগারে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রিপাবলিক অব চায়না রাষ্ট্রদূত ইয়াও ওয়েন (Yao Wen)।

মঙ্গলবার (৩১ মার্চ) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে স্বাগত জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী খেলাধুলা খুব পছন্দ করেন এবং খেলাধুলাকে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন।

তিনি ক্রিকেট ও ফুটবলের মত সকল খেলাকে সমান গুরুত্ব দিয়েছেন। তারই অংশ হিসেবে গতকাল খেলোয়াড়দের ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে আমরা দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্কের আরও উন্নয়ন করতে চাই।

তিনি বলেন, ভলিবল, আর্চারি, ব্যাডমিন্টন ও শুটিং এই খেলাগুলোতে চীন ও বাংলাদেশের একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে। আমাদের বিভিন্ন খেলার খেলোয়াড় ও কোচদের ট্রেনিংয়ে চীনের সহযোগিতা প্রয়োজন।

এ সময় প্রতিমন্ত্রী চীনের জাতীয় পুরুষ ফুটবল দলকে বাংলাদেশের সাথে ফ্রেন্ডশিপ ম্যাচ খেলার আমন্ত্রণ জানান এবং বাংলাদেশের স্পোর্টস ইনস্টিটিউটসমূহে বিনিয়োগের প্রত্যাশা করেন।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন খেলোয়াড়দের মাসিক ভাতার আওতায় আনার উদ্যোগকে সাধুবাদ জানান।

তিনি বলেন, চীনের পুরুষ ফুটবল দলের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচের বিষয়টি বিবেচনা করা হবে।

এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশের যুব প্রশিক্ষণ কেন্দ্র ও স্পোর্টস ইন্ডাস্ট্রিতে বিনিয়োগের আশা প্রকাশ করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আপডেট সময় : ০৩:১২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬