ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী শহীদ মুগ্ধের বাবার চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী বিআইডব্লিউটিসিসহ নৌপরিবহনের সকল প্রতিষ্ঠানকে জনবান্ধব করা হবে : নৌপরিবহন মন্ত্রী বেনাপোলে এস এ কুরিয়ার সার্ভিসের গাড়ি থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামাল আটক টেকনাফে পাচারের আগে নারী-শিশুসহ ৭ জন উদ্ধার পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভায় অপরাধে জিরো টলারেন্সে আনতে সর্বোচ্চ নির্দেশ এসপি মিজানুর রহমান মুন্সির যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার মালামাল বিতরণ শুরু যশোরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কারাগারে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার মালামাল বিতরণ শুরু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর জেলা প্রতিনিধি : সারা দেশ সহ আগামী ২১ এপ্রিল অনুষ্ঠিতব্য যশোর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষায় ব্যবহারের জন্য পরীক্ষা কেন্দ্রের প্রয়োজনীয় সংখ্যক অলিখিত মূল উত্তরপত্র, অতিরিক্ত উত্তরপত্র, ব্যবহারিক উত্তরপত্রসহ আনুসঙ্গিক যাবতীয় মালামাল বিতরণ সোমবার থেকে শুরু হয়েছে। বোর্ডের সাধারণ শাখা থেকে এগুলো সরবরাহ হচ্ছে। নির্ধারিত তারিখে স্ব স্ব কেন্দ্রের মালামাল গ্রহণের জন্য কেন্দ্র সচিবদের অনুরোধ করা হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন সাক্ষরিত চিঠির মাধ্যমে এ অনুরোধ করা হয়।

তবে সংশ্লিষ্ট কেন্দ্রে নির্ধারিত তারিখে মালামাল গ্রহণের জন্য কেন্দ্র সচিব নিজে পরীক্ষা কেন্দ্রের প্রয়োজনীয় সংখ্যক মালামাল নিতে আসতে হবে। তিনি আসতে না পারলে তাঁর প্রাধিকারপ্রাপ্ত একজন শিক্ষক (যিনি পরীক্ষা পরিচালনা কমিটির সাথে সংশ্লিষ্ট) এর মাধ্যমে গ্রহণ করতে হবে। কোন অবস্থাতেই শিক্ষক ব্যতীত অফিস সহকারী অথবা অন্য কাউকে প্রাধিকারপত্র প্রদান করা যাবে না।

বোর্ডসূত্র জানায় ৩০ মার্চ বাগেরহাট সকল উপজেলা কেন্দ্রের প্রয়োজনীয় সংখ্যক অলিখিত মূল উত্তরপত্র, অতিরিক্ত উত্তরপত্র, ব্যবহারিক উত্তরপত্রসহ আনুসঙ্গিক যাবতীয় মালামাল সরবরাহ করা হয়েছে। আজ মঙ্গলবার ৩১ মার্চ সাতক্ষীরার সকল উপজেলা কেন্দ্রের প্রয়োজনীয় সংখ্যক অলিখিত মূল উত্তরপত্র, অতিরিক্ত উত্তরপত্র, ব্যবহারিক উত্তরপত্রসহ আনুসঙ্গিক যাবতীয় মালামাল সরবরাহ করা হবে। ১ এপ্রিল কুষ্টিয়া সকল উপজেলার ২ এপ্রিল চুয়াডাঙ্গা ও মেহেরপুর সকল উপজেলা , ৫ এপ্রিল নড়াইল, মাগুরা সকল উপজেলা, ৬ এপ্রিল ঝিনাইদহ সকল উপজেলা, ৭ এপ্রিল খুলনা ফুলতলা, দিঘলিয়া, রূপসা ও খুলনা সিটি কর্পোরেশন, ৮ এপ্রিল কয়রা, পাইকগাছা, বটিয়াঘাটা, তেরখাদা, দাকোপ ও ডুমুরিয়া, ৯ এপ্রিল যশোর চৌগাছা, কেশবপুর, মণিরামপুর, ঝিকরগাছা ও শার্শা, ১১ এপ্রিল যশোর সদর, অভয়নগর, বাঘারপাড়া কেন্দ্রের প্রয়োজনীয় সংখ্যক অলিখিত মূল উত্তরপত্র, অতিরিক্ত উত্তরপত্র, ব্যবহারিক উত্তরপত্রসহ আনুসঙ্গিক যাবতীয় মালামাল সরবরাহ করা হবে।

মালামাল গ্রহণের আবেদনের সাথে ২০২৬ সালের এসএসসি কেন্দ্র নবায়ন ফিস দুই হাজার টাকা, সেবার রশিদ এবং নতুন কেন্দ্রের ক্ষেত্রে কেন্দ্র অনুমতিপত্র ও কেন্দ্র স্থাপন ফিস ছয় হাজার টাকা সোনালী সেবার রশিদ অবশ্যই দাখিল করতে হবে। ব্যবহারিক পরীক্ষা শেষে ব্যবহারিক উত্তরপত্রসহ উদ্বৃত্ত অলিখিত উত্তরপত্র ও অব্যবহৃত প্রশ্নপত্রসহ সকল মালামাল বোর্ডে জমা দেয়ার তারিখ পরে জানিয়ে দেয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার মালামাল বিতরণ শুরু

আপডেট সময় : ০৬:৪১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬