ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেকনাফে সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদ স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা উখিয়া-টেকনাফে প্রতিশ্রুতি রক্ষা: সচল হলো টেকনাফ বন্দর শ্রীলঙ্কায় রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পেল ২৩ শতাংশ সোনারগাঁয়ে রাতের হামলা: যুবক নিহত, তদন্তে নেমেছে পুলিশ ফতুল্লায় নিখোঁজের একদিন পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার তেলের লাইনে বিরোধীদলীয় নেতার গাড়ি, হেঁটে যোগ দিলেন অনুষ্ঠানে সাফজয়ী ফুটবলারদের সংবর্ধনা; ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী আরও ৪ জাহাজ জ্বালানি সংকটের অজুহাত,বেনাপোল থেকে ঢাকা গামী প্রতি ট্রাক ভাড়া বেড়েছে ৫-৭ হাজার

যশোর জেলা আ.লীগের সভাপতি মিলন দুই মামলায় জামিন, তবে মুক্তি মিলছে না

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৫:০২ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর জেলা প্রতিনিধি : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যশোর জেলা সভাপতি শহিদুল ইসলাম মিলন দুইটি মামলায় জামিন পেয়েছেন।

রোববার মামলার শুনানি শেষে সিনিয়র জেলা ও দায়রা জজ বিচারক মাহমুদা খাতুন জামিনের এ আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর রোকসানা খাতুন।

তিনি জানান, দুটি মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন তিনি। তার বিরুদ্ধে আরো মামলা থাকায় কারাগার থেকে বের হতে পারছেন না তিনি।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ জানান, শহিদুল ইসলাম মিলন যশোর কেন্দ্রীয় কারাগারে আটক আছেন। তার জামিন সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই। আদালত থেকে আমাদের কাছে এখনো কোনো জামিননামা পৌঁছায়নি।

উল্লেখ্য, গত বছরের ৪ অক্টোবর যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনকে ঢাকায় আটক হন। ওই দিন রাতে ডিবি পুলিশ তাকে ঢাকার একটি বাসা থেকে আটক করে। তিনি যশোর শহরের ঘোপ পিলু খান সড়কের বাসিন্দা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

টেকনাফে সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদ

যশোর জেলা আ.লীগের সভাপতি মিলন দুই মামলায় জামিন, তবে মুক্তি মিলছে না

আপডেট সময় : ০১:৫৫:০২ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬